বুধবার , ৭ ডিসেম্বর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

নানিয়াচরে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত; লাশ পায়নি পুলিশ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
ডিসেম্বর ৭, ২০২২ ৫:৪১ অপরাহ্ণ

রাঙামাটির নানিয়াচরে প্রতিপক্ষের গুলিতে  সুবাহু চাকমা ( ৫৫) নামে নানিয়াচর উপজেলায় নিয়োজিত ইউপিডিএফের সংগঠক নিহত হয়েছে।

বুধবার সকাল ৯ টার দিকে নানিয়াচরের রাঙীপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনার জন্য মুল ইউপিডিএফ জেএসএস এমএন লারমা ও ইউপিডিএফ গণতান্ত্রিক  দলকে দায়ি করেছে ইউপিডিএফ ।

ইউপিডিএফ রাঙামাটি জেলা সমন্বয়ক সচল চাকমা বলেন, নিহত সুবাহু চাকমা সকালে সাংগঠনিক কাজে বের হয়েছিলেন। সকাল নয় টার দিকে সুবাহু সুর্য মনি চাকমার স্মৃতি মন্দিরের কাছে জেএসএস এমএন লারমা দলের স্বশস্ত্র সদস্য  উত্তরন চাকমার নেতৃত্বে ৬ জনের একটি স্বশস্ত্র দল মোটর সাইকেল থেকে নেমে সুবাহু চাকমাকে গুলি করে মৃত্যু নিশ্চিত করে মোটর সাইকেল যোগে ঘটনাস্থল ত্যাগ করে  নানিয়াচর বাজারের দিকে চলে আসে। নিহত সুবাহু চাকমা নানিয়াচর উপজেলার সাবেক্ষ্যং ইউনিয়নের এগারেল ছড়ার মৃত বিরাজ মোহন চাকমার ছেলে।

অভিযোগের ব্যাপারে জেএসএস এমএন লারমা দলের রাঙামাটি তথ্য প্রচার সম্পাদক জুপিটার চাকমা বলেন, এ ঘটনার সাথে আমাদের কোন সদস্য জড়িত নয়। আমরা ভ্রাতৃঘাতী সংঘাত চাই না। এটা বন্ধে আমরা কাজ করছি। এটি নাৎসাত করতে তৃতীয় কোন পক্ষ এ হত্যাকান্ড করতে পারে। আমি নিশ্চিত এটা জেএসএস এমএন লারমা দল জড়িত নয়।

নানিয়াচর থানার ওসি সুজন হালদার বলেন, ঘটনা শোনার পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে যায়। সেখানে অনেক খোঁজাখুজির পর সেখানে কোন লাশ খুঁজে পাওয়া যায়নি।

এ ব্যাপারে ইউপিডিএফের এক নেতা বলেন, সুবাহুর লাশ আমাদের কাছে আছে। লাশ পুলিশকে দেয়া হবে না। পুলিশকে দেয়া হলে নানা জটিলতা দেখা দেয়। ময়না তদন্ত শেষে লাশ আনতে যাওয়া লোকরা নানান হয়রানীর শিকার হয়। হত্যাকারীরা তাদের চিহ্নিত করে হত্যার টার্গেটে পরিণত হয়। সেজন্য লাশটি পুলিশকে দেয়া হয়নি।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

স্বাস্থ্য অধিকার ফোরামের উদ্যোগে মহালছড়িতে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন

বনরূপার ‘রেইনবো রেস্টুরেন্ট’ এখন ক্যাফে দাওয়াত

পরিবেশ সংরক্ষণে বিলাইছড়িতে সেনাবাহিনীর প্লাস্টিক বর্জ্য অপসারণ অভিযান

বিলাইছড়িতে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত 

ছয় দফা দাবীতে বিলাইছড়িতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি: মাঠ পর্যায়ে সকল টিকা কার্যক্রম বন্ধ

কাপ্তাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেকানিক শৈফু খিয়াং এর মৃত্যু

মহালছড়ি কলেজ ছাত্রদলের আংশিক কমিটি গঠিত

সারাদেশে চলমান ধর্ষণ, ছিনতাই ও সন্ত্রাসের বিরুদ্ধে রাঙামাটিতে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ 

চকরিয়া খাল-ছড়া থেকে বালু উত্তোলনে গেইট ধসের আশঙ্কা

শেখ হাসিনার আন্তরিকতার কারণে পার্বত্য চট্টগ্রামে উন্নয়নের জোয়ার বইছে-নিখিল কুমার

error: Content is protected !!
%d bloggers like this: