শনিবার , ৪ ফেব্রুয়ারি ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাই হ্রদে ডুবোচরে আটকে পড়া ১৭৫ পর্যটককে উদ্ধার করল পুলিশ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
ফেব্রুয়ারি ৪, ২০২৩ ১০:২৮ অপরাহ্ণ

রাঙামাটিতে ভ্রমণে এসে কাপ্তাই হ্রদের ডুবোচরে আটকে পড়া চট্টগ্রাম সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষক শিক্ষার্থী সহ ১৭৫ জনকে সুস্থ অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

শনিবার রাত ৮ টার দিকে এদের উদ্ধার করে পুলিশ। রাঙামাটি সদর সার্কেল এএসপি জাহিদুল ইসলাম বলেন ৯৯৯ এ কল পেয়ে রাঙামাটি পুলিশ জানতে পারে পর্যটকবাহী একটি লঞ্চ কাপ্তাই হ্রদে ডুবোচরে আটকে পড়েছে। প্রথমে লোকেসন শনাক্ত করে পুলিশ উদ্ধার অভিযানে যায়। যে লঞ্চটি আটকা পড়ে সেটি চর থেকে নামানো যায়নি। বিকল্প একটি লঞ্চে করে আটকে পড়াদের উদ্ধার করে রাঙামাটি শহরে আনা হয়।
চট্টগ্রাম সরকারি কলেজে ইতিহাস বিভাগের অধ্যাপক আবু মো হানিফ বলেন, আমরা শিক্ষক পরিবার ও শিক্ষার্থীদের নিয়ে কাপ্তাই হ্রদে নৌ ভ্রমণে বের হই। গন্তব্য ছিল সুবলং। যাওয়ার পথে আমাদের লঞ্চ আটকা পড়ে। অনেক চেষ্ট করেও লঞ্চটি চর থেকে নামানো যায়নি। এক পর্যায়ে বিকাল গড়িয়ে সন্ধ্যা নামে। পরে আমরা ৯৯৯ এর মাধ্যমে পুলিশের স্মরণাপন্ন হই।

আমাদের ডাকে পুলিশ সাড়া দেয়। এতে আমরা নিরাপদ তীরে ফিরি।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রাঙামাটিতে ইসলামি ব্যাংকের তারুণ্যের উৎসব উদযাপন

পার্বত্য চট্টগ্রামের জন্য প্রকল্প প্রস্তাবনার আহবান মানুষের জন্য ফাউন্ডেশনের

কাউখালীতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন 

বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পাহাড়ের উন্নয়ন বাঁধা, চিকিৎসা সেবার বাস্তবতা: ক্ষুদ্র নৃগোষ্ঠি মানুষ কতোটা সুফল ভোগী?

উৎসব মুখর পরিবেশে চন্দ্রঘোনা ইউপিতে ভোটগ্রহণ চলছে

সাদ্বাম্মাসীরি বৌদ্ধ বিহারে অন্ত্যোষ্টিক্রিয়ায় আর্থিক অনুদান করলেন রাজস্থলী উপজেলা বিএনপি

কাপ্তাইয়ে ৪০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার নতুন ঘর 

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে শিশু কণ্যার লাশ উদ্ধার: নিঁখোজ আরও –১

error: Content is protected !!
%d bloggers like this: