বুধবার , ১৫ মার্চ ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

শিজক কলেজে পাহাড়ী ছাত্র পরিষদের নবীণ বরণ

প্রতিবেদক
প্রতিনিধি, বাঘাইছড়ি, রাঙামাটি
মার্চ ১৫, ২০২৩ ২:১২ অপরাহ্ণ

নবীনের চেতনা হোক অধিকারের প্রত্যয়ে আন্দোলনের অঙ্গীকার, এই স্লোগানকে সামনে রেখে রাঙামাটির বাঘাইছড়িতে নবীন ছাত্র-ছাত্রীদের বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে পাহাড়ী ছাত্র পরিষদ বাঘাইছড়ি শাখা।

১৫ মার্চ বুধবার সকালে বাঘাইছড়ি সারোয়াতলী ইউনিয়নের শিজক কলেজ মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই নবীন ছাত্র-ছাত্রীদের গোলাপ ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

এতে পাহাড়ী ছাত্র পরিষদের বাঘাইছড়ি থানা শাখার সভাপতি শ্রী পিয়েল চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি আসনের সাবেক সাংসদ সদস্য ও জনসংহতি সমিতির সহ-সভাপতি শ্রী ঊষাতন তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিজক কলেজের অধ্যক্ষ শুভাষ দত্ত চাকমা, পাহাড়ী ছাত্র পরিষদের রাঙামাটি জেলা সভাপতি জিকো চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মেলানোচিং মারমা সহ স্থানীয় জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

বক্তারা নবীন ছাত্র-ছাত্রী পড়াশোনার পাশাপাশি নিজেদের অধিকার নিয়ে সোচ্চার হওয়ার হওয়ার উপর গুরুত্ব আরোপ করেন। পরে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথি বৃন্দ। অনুষ্ঠানে ১ হাজার শিক্ষার্থী ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই লেকের পোনা মাছ জব্দ করেছে জেলা মৎস্য বিভাগ

জোয়ার ও প্রবল বর্ষনে ভাঙছে কক্সবাজারের কুতুবদিয়া

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা জানানো হলো বীর মুক্তিযোদ্ধা প্রভাত কান্তি বড়ুয়াকে

কৃষকের মুখে সোনালী হাসি  / কাপ্তাইয়ে বোরো ধানের বাম্পার ফলন

কাপ্তাইয়ের ভোক্তা অধিকার লঙ্ঘনের অপরাধে তিন প্রতিষ্ঠানকে জরিমানা 

বিলাইছড়িতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত 

থানচিতে ৭ টি বসত ঘর আগুনে পুড়ে গেছে

সাহিত্য সংস্কৃতি চর্চার মাধ্যমে ভাষা টিকিয়ে রাখা সম্ভব-রাজা দেবাশীষ রায়

দয়ালকৃষ্ণ চাকমার চিকিৎসার খবর নিলেন উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা

জুরাছড়িতে আওয়ামীলীগের আনন্দ মিছিল

error: Content is protected !!
%d bloggers like this: