শুক্রবার , ১৭ মার্চ ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বিএসপিআইএ একাডেমিক ভবন নির্মাণ করা হবে- দীপংকর তালুকদার

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
মার্চ ১৭, ২০২৩ ৮:৩৫ অপরাহ্ণ

কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে একাডেমিক ভবন নির্মাণ করে দেওয়া হবে।

শুক্রবার (১৭ মার্চ) বিকালে অত্র ইনস্টিটিউট এর প্রাক্তন ছাত্র-ছাত্রীদের আয়োজিত পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি এই প্রতিশ্রুতি দেন।

এছাড়া তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে কেক কাটা অনুষ্ঠানে অংশ নেন।

এসময় বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী ফজলুল বারী চৌধুরী’র সঞ্চালনায় এবং প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের সভাপতি প্রকৌশলী আহমেদ কামাল চৌধুরী সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য প্রকৌশলী অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুমন দে, ৪নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন ইন্সটিটিউট এর অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার।

পরে দীপংকর তালুকদার এমপি সুইডিশিয়ানদের প্রবাহ ম্যাগাজিন মোড়ক উম্মোচিত করেন। এর আগে সকাল হতে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের আনন্দ শোভাযাত্রা, স্মৃতিচারণ বিনামূল্য রক্তদান, চক্ষু শিবিরসহ দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। পূর্ণমিলনীতে দেশ-বিদেশ হতে প্রায় দুই হাজার বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিলাইছড়ি থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার 

লংগদুতে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

৬ বছর পর আগামীকাল রামগড়ে আসছেন ওয়াদুদ ভুইয়া

স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের সাথে রাঙামাটিতে অংশীজন সভা অনুষ্ঠিত

প্রবীণ সাংবাদিকদের মাসিক ১০ হাজার টাকা সম্মানী ভাতা প্রদান প্রস্তাব চূড়ান্ত

রামগড় ইমিগ্রেশন কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 

চন্দনাইশ গাছবাড়িয়ায় আল্লামা সৈয়দ সাবির শাহ (ম.জি.আ) হুজুর কেবলাকে দেখতে অসংখ্য মানুষের ভিড়

দীঘিনালায় আগুনে পুড়ল দুই বসতঘর

কাপ্তাইয়ে পানি উন্নয়ন বোর্ডের তীর প্রতিরক্ষামূলক কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন দীপংকর তালুকদার এমপি

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের সমস্যার সমাধানের চেষ্টা চলছে- পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন

error: Content is protected !!
%d bloggers like this: