বৃহস্পতিবার , ২৩ মার্চ ২০২৩ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

মানিকছড়িতে ঘর পেল ২২৫ পরিবার

প্রতিবেদক
থোয়াই অংপ্রু মারমা, মানিকছড়ি, খাগড়াছড়ি
মার্চ ২৩, ২০২৩ ৯:০২ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির মানিকছড়িতে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় চতুর্থ পর্যায়ে ভুমি ও গৃহহীন আরো ২২৫ পরিবার পেয়েছে প্রধানমন্ত্রীর উপহারের নতুন ঘর।

বুধবার (২২ মার্চ) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে গৃহহীন ও ভূমিহীনদের মাঝে সারাদেশে একযোগে এসব ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একই অনুষ্ঠানে ঘরের চাবি ও দলিল হস্তান্তরের সময় প্রতিটি উপকারভোগীর হাতে খাদ্য সহায়তা (চাল, ডাল, তেল, ছোলা, মুড়ি ও খেজুর) তুলে দেন উপজেলা প্রশাসন।

মানিকছড়ি উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে ঘরের চাবি, দলিল ও খাদ্য সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রক্তিম চৌধুরী ও উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদিন।

ইউএনও জানান, চতুর্থ পর্যায়ের ১ম ধাপে সারাদেশে নির্মিত আরো ৩৯ হাজার ৩৬৫টি গৃহ ও ভূমি প্রধানমন্ত্রী হস্তান্তর করেছেন। এর মধ্যে মানিকছড়িতে হস্তান্তরিত হয় ২২৫টি ঘর। এ নিয়ে উপজেলায় ৯২২টি গৃহ ও জমি প্রদান করা হয়েছে।

উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রাকেশ বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইউএনও রক্তিম চৌধুরী, উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুম্পা ঘোষ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও প্রকল্প সচিব মো. তৌহিদ উজ জামান, ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক, আবুল কালাম আজাদ, আবদুর রহিম, ক্যয়জরী মহাজন, ইসলামিক ফাউন্ডেশন উপজেলা সুপার ভাইজার মাওলানা উজাইর আহমেদ, ইউপি সদস্য মো. জয়নাল আবেদিন ও সাংবাদিক ইসমাইল হোসেন। এসময় সরকারী কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিকসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ফারুয়া ইউনিয়নে দুস্থ ও অসহায় (VWB) মহিলাদের মাঝে চাউল বিতরণ

বাঘাইছড়িতে পরিক্ষা কেন্দ্রে অসদুপায় অবলম্বনের অভিযোগে ৩ শিক্ষক আটক

‎জ্বালানি তেল থাকলেও অচল সিএনজি: এলপিজি সংকটে বিপর্যস্ত রাঙামাটির যোগাযোগ

দূর্গম সীমান্তবর্তী প্যারাছড়া পাড়ায় `সিও’র বাজার` প্রতিষ্ঠা করলেন বিজিবি কাপ্তাই ব্যাটালিয়ন

দীঘিনালায় দুর্যোগ মোকাবেলায় ২১টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে

কাপ্তাইয়ে আত্মপ্রকাশ করল মানবিক সংগঠন “বি পজেটিভ”

থানচিতে নিখোঁজ চার শ্রমিকের সন্ধান পাওয়া গেছে

কাউখালীর বেতবুনিয়ায় পুকুরে ডুবে চার বছরের শিশুর মৃত্যু

রাঙামাটিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা বাবু গ্রেফতার

দেবীর বোধনের মাধ্যমে কাপ্তাইয়ে শারদীয় দুর্গা পুজা শুরু

error: Content is protected !!
%d bloggers like this: