রবিবার , ১৪ জানুয়ারি ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কর্ণফুলী নদীর বুকে চর নৌ চলাচল বিঘ্নিত 

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
জানুয়ারি ১৪, ২০২৪ ২:৩৪ অপরাহ্ণ

 

লুসাই পাহাড় হতে বয়ে আসা কর্ণফুলী নদী। রাঙামাটি জেলা এবং চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলার পাশ দিয়ে বহে গিয়ে এর স্বচ্ছ জলরাশি বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। নদীর দু: কোলে বসবাসকারী জনসাধারণকে নিত্য প্রয়োজনীয় কাজে নৌকা বা সাম্পান পারাপার করতে হয়। কিন্তু শীত মৌসুমে নদীর পানি শুকিয়ে যাওয়ায় নৌকা বা সাম্পান পারাপারে বিঘ্ন সৃষ্টি হচ্ছে বলে জানান সাম্পান মাঝিরা। বিশেষ করে ভাটার সময় নদীর বুকে চর জেগে উঠে।

রবিবার (১৪ জানুয়ারি)  বেলা সাড়ে ১২ টায় চন্দ্রঘোনা দোভাষী বাজার ঘাট গিয়ে দেখা যায় নদীর মাঝখানে চর জেগেছে। এসময়  চন্দ্রঘোনা- রাইখালী নৌ রুটে যাত্রী  পারাপারে মাঝিদেরকে বেশ দূর্ভোগ পোহাতে হচ্ছে। যেখানে সোজা পথ পাড়ি দিয়ে যাত্রী চলাচল করতো, সেখানে অনেকটা পথ পাড়ি দিয়ে যাত্রীদের পারাপার করতে হচ্ছে।

কথা হয় এই নৌ রুটে চলাচলকারী মাঝি আব্দুল গফুর, বাচা মিস্ত্রি এবং  দোলন দে এর সাথে।  তাঁরা সকল  বলেন, শীত মৌসুমের জানুয়ারি,  ফেব্রুয়ারি এবং মার্চ মাসে কর্ণফুলী নদীর পানি শুকিয়ে যায়। নদীর নাব্যতা সংকট দেখা দেয়। ভাটার সময় নদীর বুকে চর জেগে উঠে। যার ফলে অনেক সময় নদীতে সাম্পান আটকে যায়।

রাইখালী সাম্পান ঘাঁটের লাইনম্যান আসিফ বলেন, নদীতে পানি শুকিয়ে যাওয়ার ফলে, যেখানে পানির গভীরতা আছে সেই পথ পাড়ি দিয়ে সাম্পান চলাচল করতে হচ্ছে। ফলে সময় বাড়ছে  এবং জ্বালানি  তেল  প্রয়োজনের চেয়ে   বেশি খরচ হচ্ছে।

এই রুটে চলাচলকারী রাইখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউসুফ তালুকদার এবং রাইখালী জুমিয়া পূর্ণবাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কান্তি দাশ বলেন, বিশেষ করে শীত মৌসুমে নদীর পানি শুকিয়ে যাওয়ার ফলে নৌ চলাচল বিঘ্নিত হয়। আমাদেরকে ঘুরে ঘাঁট পাড় হতে হয়।

রাঙামাটি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তনয় ত্রিপুরা বলেন, শুষ্ক মৌসুমে নদীর নাব্যতা সংকট দেখা দেয়। আগামীতে কাপ্তাই লেক এবং কর্ণফুলী নদীর ড্রেজিং করার পরিকল্পনা পানি উন্নয়ন বোর্ডের রয়েছে।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খাগড়াছড়িতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪’শ ১০টি ল্যাপটপ বিতরণ করেছে জেলা পরিষদ

রাজস্থলীতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে কৃষকদলের বৃক্ষরোপণ

বাঘাইছড়িতে গড়ে তোলা হয়েছে মাছের অভয়াশ্রম

আঞ্চলিক দ্বন্দ্বে সাজেকে আটকে পড়েছে সাড়ে ৫শতাধিক পর্যটক

সেনাবাহিনীর তৎপরতায় স্বস্তিতে সাজেক পৌঁছেছে পর্যটকরা

রাঙামাটি জেলা বিএনপির উদ্যোগে ৫ হাজার শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

জুরাছড়িতে হেডম্যান-কার্বারী সম্মেলন অনুষ্ঠিত

রাঙামাটিতে কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কার শীর্ষক আলোচনা সভা ও জুলাই পদযাত্রা

কাপ্তাই জাতীয় উদ্যানে বন মোড়গ অবমুক্ত

কাউখালীতে উন্নয়নকাজে বাধা, চাঁদার দাবিতে হামলার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

error: Content is protected !!
%d bloggers like this: