শনিবার , ৯ মার্চ ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটিতে ‘পুলিশ মেমোরিয়াল ডে’ পালিত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
মার্চ ৯, ২০২৪ ৭:৩৬ অপরাহ্ণ

 

কর্তব্যের তরে, করে গেলে যাঁরা, আত্মবলিদান প্রতিক্ষণে স্মরি, রাখিব ধরি, তোমাদের সম্মান ” বাংলাদেশ পুলিশে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে আজ ০৯ মার্চ ২০২৪খ্রি: যথাযথ মর্যাদার সহিত রাঙ্গামাটি জেলা পুলিশ কর্তৃক ‘পুলিশ মেমোরিয়াল ডে-২০২৪’ পালন করা হয়।

দিবসটি উপলক্ষে সকালে পুলিশ সুপারের কার্যালয় সংলগ্ন পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও স্যালুট জানিয়ে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের প্রতি সম্মান প্রদর্শন ও শ্রদ্ধা নিবেদন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মীর আবু তৌহিদ, বিপিএম (বার) মহোদয়। এসময় রাঙ্গামাটি পার্বত্য জেলায় বসবাসরত কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের সদস্যরাও পুলিশ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারবর্গকে সম্মাননা প্রদান ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় পুলিশ সুপার মহোদয় কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের খোঁজখবর নেন এবং যেকোন প্রয়োজনে পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় রাঙ্গামাটি জেলা পুলিশের পক্ষ থেকে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারকে উপহার সামগ্রী প্রদান করা হয়।

সভায় রাঙ্গামাটি পার্বত্য জেলার বিভিন্ন ইউনিটের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই জাতীয় উদ্যানে ২ টি অজগর সাপ অবমুক্ত

ছাত্র অধিকার পরিষদের বাঘাইছড়ি আহ্বায়ক কমিটি গঠন

অসহায় প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান মারমা নাগরিক সমাজের প্রধান উপদেষ্টার

‘ডিজিটাল টুল ব্যবহারের মাধ্যমে এসএমই ব্যবসায় বৈচিত্র্যকরণ’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রামগড়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩ লাখ টাকা জরিমানা, মেশিন, বালু, এস্কেভেটর ও ট্রাক জব্দ

কাপ্তাইয়ে আশ্রয় কেন্দ্রে খাবার ও ত্রাণ বিতরণ

শিশু রামিসা ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে চন্দনাইশে ‘সেবা’র মানববন্ধন

কক্সবাজারে বাস-নোহা সংঘর্ষে আইনজীবীসহ নিহত-২

লংগদুতে ইটভাটায় প্রশাসনের অভিযান; জরিমানা

গণঅভ্যুত্থানের একমাস পূর্ণ ও পাহাড়ে চাঁদাবাজি বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: