সোমবার , ১ এপ্রিল ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

৬ এপ্রিল কাপ্তাই সীতাদেবী মন্দিরে অনুষ্ঠিত হবে মহাবারুণী স্নান

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
এপ্রিল ১, ২০২৪ ১১:৫০ পূর্বাহ্ণ

 

রাঙামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়ন এর প্রাগৈতিহাসিক তীর্থ স্থান  শ্রীশ্রী মাতা  সীতাদেবী মন্দির পরিচালনা কমিটির আয়োজনে মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে   আগামী ৬ এপ্রিল শনিবার অনুষ্ঠিত হবে মহাবারুণী স্নান। এই উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ এবং সীতা মেলা অনুষ্ঠিত হবে। এতে হাজার হাজার ভক্তের আগমন ঘটবে বলে জানান,   শ্রীশ্রী মাতা  সীতাদেবী মন্দির পরিচালনা কমিটির আহবায়ক সমলেন্দু বিকাশ দাশ।

বন, পরিবেশ  ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয় সম্প্রর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সাংসদ দীপংকর তালুকদার এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংরক্ষিত মহিলা সংসদ জ্বরতী তঞ্চঙ্গ্যা। অনুষ্ঠানে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী সহ অন্যান্য অতিথিরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সীতাদেবী মন্দির পরিচালনা কমিটির সদস্য সচিব ডা: রতন কান্তি দাশ জানান, মহাবারুনী স্নান উপলক্ষে মন্দির পরিচালনা কমিটির পক্ষ হতে আগত ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা করা হবে।

শ্রীশ্রী মা সীতাদেবী মন্দির এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শ্রীমৎ স্বামী জ্যোতির্ময়ানন্দ মহারাজ জানান,  মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে  এই মহাবারুণী স্নান অনুষ্ঠিত হয়। এটা  একটি পবিত্র তীর্থ স্থান।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিলাইছড়িতে জাতীয় প্রা: শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত

কাপ্তাইয়ে আনসারের ৫ শতাধিক সদস্যদের প্রশিক্ষন সনদ বিতরন

কাপ্তাইয়ে ৭৩ ঋণগ্রহীতার মাঝে ঋণের চেক বিতরণ

ভোলায় স্বেচ্ছাসেবক দলের সদস্যের মৃত্যুর প্রতিবাদেকা উখালীতে যুবদলের বিক্ষোভ সমাবেশ 

ক্রীড়া সংকট কাটাতে সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে

রাঙামাটিতে সাংবাদিক কামালের বাসায় হামলা ভাংচুর, সত্রং চাকমাকে মারধর ও মোবাইল ছিনতাই

রাঙামাটি জেলার  শ্রেষ্ঠ এসআই নির্বাচিত  কাপ্তাই থানার মো: ইমাম উদ্দীন

নিয়‌মিত ভূমিকর প‌রি‌শোধ ক‌রে সরকা‌রের উন্নয়ন কর্মকা‌ন্ডে অংশিদার হতে হ‌বে-সামশুদ্দোহা চৌধুরী

কাপ্তাইয়ে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অণ্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত 

খালেদা জিয়াকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

error: Content is protected !!
%d bloggers like this: