সোমবার , ১৩ মে ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বাবার মরদেহ রেখে পরীক্ষায় অংশ নেওয়া সেই মেমেসিং মারমার এসএসসি পাশ

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
মে ১৩, ২০২৪ ৪:২১ অপরাহ্ণ

 

রাঙামাটির কাপ্তাই উপজেলার ৫ নং ওয়াগ্গা ইউনিয়ন এর কুকিমারা পাড়ার  মেমেসিং মারমা। চলতি বছরে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় সেই ওয়াগ্গা উচ্চ বিদ্যালয় হতে মানবিক বিভাগে অংশ নেন এবং ৩.০৬ পয়েন্ট পেয়ে উর্ত্তীণ হন। গত ২৭ ফেব্রুয়ারী( মঙ্গলবার) কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তাঁর ধর্ম বিষয়ে পরীক্ষা ছিল। এর আগের দিন ২৬ ফেব্রুয়ারি( সোমবার)  তাঁর দরিদ্র কৃষক পিতা উপাচিং মারমা কিডনি রোগে দীর্ঘদিন রোগ ভোগের পর মারা যান। পিতার অন্ত্যেষ্টিক্রিয়ার দিন বাবার মৃত দেহ বাড়িতে রেখে খুব কষ্টের বিনিময়ে সেইদিন( ২৭ ফেব্রুয়ারি) সেই ধর্ম বিষয়ে এস.এস.সি পরীক্ষা অংশ নেন এবং শেষ করে বিকেলে বাবার অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিয়ে অশ্রুসিক্ত নয়নে বাবাকে শেষ বিদায় জানান।

স্থানীয় কুকিমারা এলাকার কারবারি চিংসুই মং মারমা বলেন, মেমেসিং মারমার বাবা উপাচিং মারমা (৪৭)  গত ২৬ ফেব্রুয়ারি মারা যান। পরের দিন মেয়েটার এসএসসি পরীক্ষা ছিল। ঘরে বাবার মৃতদেহ  রেখে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে সেই পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে। আমরা সকলেই খুশি।

ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিমল বলেন, ‘মেমেসিং মারমা ওয়াগ্গা উচ্চ বিদ্যালয় থেকে এই বছর  এসএসসি পরীক্ষায় অংশ নেন। ধর্ম পরীক্ষার আগের দিন  তার বাবার মৃত্যু হয়। বাবার মৃতদেহ রেখে সেই ধর্ম পরীক্ষা সহ বাকি পরীক্ষায় অংশ নেন। গতকাল (১২ মে) প্রকাশিত এসএসসি পরীক্ষায় সেই ওয়াগ্গা উচ্চ বিদ্যালয় হতে ৩.০৬ পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হন। আমরা তাঁর সফলতা কামনা করছি।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জীবনের নিরাপত্তা চেয়ে জিডি করলেন বাঘাইছড়ির মেয়র জাফর

পার্বত্য এলাকায় ব্যবসার প্রসার বৃদ্ধির জন্য ক্ষুদ্র ক্ষুদ্র উদোক্তা সৃষ্টি করতে হবে- পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

বিলাইছড়িতে শিক্ষার মান উন্নয়নের প্রচেষ্টায় মামুনুল হক

চট্টগ্রামে ‘বৃহত্তর রাঙামাটি সমিতি’র মাসিক সভা

কাপ্তাই লেকে কচুরিপানা অপসারণে পিডিবি

ঢাকায় সংখ্যালঘু জাতিসত্তার উপর হামলার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জুরাছড়িতে উন্নয়ন মেলা অনুষ্ঠিত

দীপংকর তালুকদারের দলীয় মনোনয়নে রাইখালীতে আনন্দ মিছিল 

কাপ্তাইয়ে মন্দির পরিদর্শনে ইউএনও মো. মহিউদ্দিন 

বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় কাপ্তাই কর্ণফুলী প্রকল্প শ্রী শ্রী হরি মন্দিরে বিশেষ প্রার্থনা

error: Content is protected !!
%d bloggers like this: