বুধবার , ১৫ মে ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

দীঘিনালায় আগুনে পুড়ে নিঃস্ব প্রেমকুমার চাকমা

প্রতিবেদক
প্রতিনিধি, দীঘিনালা, খাগড়াছড়ি
মে ১৫, ২০২৪ ৭:৫১ অপরাহ্ণ

 

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় আগুনে পুড়ে নিঃস্ব হয়েছে একটি পরিবার। ১৫ মে (বুধবার) দুপুর ২টার দিকে উপজেলার ৪নং দীঘিনালা ইউনিয়নের বাঘাইছড়ি দূঅর মূখ এলাকার প্রেমকুমার চাকমা (৬৫) এর একমাত্র বসতঘরটিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রেমকুমার চাকমার পুত্রবধু কালাদেবী চাকমা বলেন, আমার শশুর-শাশুরি শাকসবজি বিক্রি করতে বাজারে গেলে আমি আত্মীয় বাসায় নিমন্ত্রণে যাই। হঠাৎ খবর শুনতে পাই আমাদের ঘরে আগুন লেগেছে। তাড়াতাড়ি দৌড়ে এসে দেখি পুরো ঘরের চারদিকে দাউদাউ করে আগুন জ্বলছে। আশপাশে কোন পানি না থাকা আগুন নিভানো সম্ভব হয়নি। কিছুই বের করতে পারিনি, সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।

প্রেমকুমার চাকমা বলেন, আমি শাকসবজি বিক্রি করতে বাজারে গিয়েছি। হঠাৎ খবর পাই আমার ঘরে আগুন ধরেছে। দৌড়ে গিয়ে দেখি সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এখন আমাদের থাকার কোনো জায়গা বা ঘর নেই। আগুনে সবকিছু হারিয়ে নিঃস্ব আমি ও আমার পরিবার।

৪নং দীঘিনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা বলেন, প্রেমকুমার চাকমার বসতঘরটি আগুন পুড়ে যাওয়ার খবর পেয়েছি। ক্ষতিগ্রস্ত পরিবারকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সহায়তা করা হবে।

এছাড়াও দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদও আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হওয়া পরিবারকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে নৌযান শুমারি ২০২৬ এর বর্ণাঢ্য র‍্যালি

বাঘাইছড়িতে কাঠ ব্যবসায়ী ও জ্যোত মালিক কল্যাণ সমিতির কার্যকরী পরিষদের পরিচিতি সভা

ব্যাংকিং আর্থিক সাক্ষরতা নিয়ে আইএফআইসি ব্যাংকের কর্মসুচি

রাজনৈতিক দলগুলোর সংলাপ ও সমঝোতার আহবানে রাঙামাটিতে মানববন্ধন

মহালছড়ি বাজারে পুলিশের অভিযানে গাঁজাসহ আটক–১

রুমায় সৌরবিদ্যুতের ব্যাটারী বিষ্ফোরণে পুড়লো ১২ ঘর

দীঘিনালা কলেজে আগুন, দিতে হবে ৩ অর্থ বছরের হিসাব 

রূপসী বাংলা আলোকচিত্র প্রতিযোগিতায় প্রথম চট্টগ্রামের সাংবাদিক এম হায়দার আলী

কর্ণফুলী নদীর প্রবল স্রোতে চন্দ্রঘোনা- রাইখালী ফেরি চলাচল বন্ধ

কাউখালী বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, নেতাকর্মীদের প্রতিবাদ ও লিগ্যাল নোটিশ

error: Content is protected !!
%d bloggers like this: