মঙ্গলবার , ২১ মে ২০২৪ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কাপ্তাইয়ে চেয়ারম্যান পদে নাছির উদ্দীন, ভাইস চেয়ারম্যান সুইপ্রু মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান বিউটি হোসেন নির্বাচিত

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
মে ২১, ২০২৪ ৮:৪২ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াত কলম  প্রতীক নিয়ে  চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মো: নাছির উদ্দীন। তাঁর প্রদত্ত ভোট: ৭৩৬২।

তার নিকটতম প্রতিদ্বদ্ধি আনারস   প্রতীকে আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী  পেয়েছেন ৬৯৭৩  ভোট। এছাড়া চেয়ারম্যান পদে অপর চেয়ারম্যান প্রার্থী ঘোড়া   প্রতীক নিয়ে সু্ব্রত বিকাশ তনচংগ্যা জটিল   পেয়েছেন  ৬০৪৭ ভোট।

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে টিয়া পাখি প্রতীক নিয়ে   বিজয়ী হয়েছেন সুইপ্রু মারমা। তাঁর প্রদত্ত ভোট ৮৫৯৭।     তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী টিউবওয়েল  প্রতীক নিয়ে আবদুল হাই খোকন পেয়েছেন ৮২৮৭ ভোট।

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে উড়োজাহাজ প্রতীক নিয়ে  অপর ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো: কামাল উদ্দিন পেয়েছেন  ৩২৯২ ভোট

এদিকে  মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলসি  প্রতীক নিয়ে  বিজয়ী হয়েছেন বিউটি হোসেন।  তাঁর প্রদত্ত ভোট ১০৩৯৯ ভোট।  তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী  ফুটবল প্রতীক নিয়ে ফারহানা আহমেদ পপি পেয়েছেন  ৯২৪৮ ভোট

মঙ্গলবার ( ২১ মে)  রাত ৮ টায়  ২০ মিনিটে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে  উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মহিউদ্দিন বেসরকারি ভাবে এই ফলাফল ঘোষণা করেন।

এর আগে এদিন শান্তিপূর্ণ পরিবেশে সকাল ৮ টা হতে বিকেল ৪ টা পর্যন্ত  ভোটগ্রহণ   অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার জানান,  উপজেলার ৫ টি ইউনিয়নে  ২৪ টি ভোট কেন্দ্রে ১ শত ৩৬ টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় । কাপ্তাই উপজেলায় সর্বমোট  ৪৯ হাজার ৫ শত ২৮ জন ভোটার।  তৎমধ্যে পুরুষ ভোটার ২৬ হাজার ২৮ জন এবং মহিলা ভোটার ২৩ হাজার ৫ শত জন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিলাইছড়ি উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা অভিলাষ তঞ্চঙ্গ্যার

দেশের শিল্পগুলোকে কাজে লাগিয়ে অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিই আমাদের লক্ষ্য– শিল্প উপদেষ্টা

তৃনমূল বিএনপি এখন সংগঠিত– জুরাছড়িতে বিএনপির সমন্বয় সভায়

কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

অনাকাঙ্খিত ঘটনার হোতাদের বিষয়ে সকলকে স্বোচ্চার হবার আহ্বান জানালেন খাগড়াছড়ির জেলা প্রশাসক

লংগদুতে শিশুকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড

বাঙ্গালহালিয়াতে ৩ দিনব্যাপী অষ্টপ্রহর মহোৎসব ও ধর্মীয় সভা অনুষ্ঠিত

রাঙামাটিতে জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বাঘাইছড়ি ও কাউখালী

দীঘিনালায় পার্বত্য চুক্তি দিবসে নানা আয়োজন

রাঙামাটিতে নবযোগদানকৃত ডাক্তারদের জেলা পরিষদের সংবর্ধনা

error: Content is protected !!
%d bloggers like this: