বুধবার , ১১ সেপ্টেম্বর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাই স্পীলওয়ের নীচে কর্ণফুলি নদীতে মাছ ধরার উৎসব

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
সেপ্টেম্বর ১১, ২০২৪ ৫:৩২ অপরাহ্ণ

এই যেন মাছ ধরার উৎসব। শত শত মাছ ধরার নৌকা নিয়ে মাছ ধরতে নেমেছেন পেশাদার জেলে এবং শখের মৎস্য শিখারীরা। গত ৯ সেপ্টেম্বর সকাল ১১ টা হতে রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী  পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পীল ওয়ের ডান পাশে কর্ণফুলী নদীতে এই মাছ ধরার উৎসব শুরু হয়েছে বলে জানান স্থানীয় ব্রিকফিল্ড এলাকার পেশাদার জেলে ঝন্টু কুমার মালি।

তিনি জানান, গত ৯ সেপ্টেম্বর সকাল ১০ টায়  স্পীল ওয়ের ১৬ টি জলকপাট দিয়ে পানি ছাড়া বন্ধ করা হয়। এতদিন পানি ছাড়ার  ফলে কাপ্তাই লেক হতে বিভিন্ন প্রজাতির মাছ কর্ণফুলী নদীতে এসে পড়েছে। তখন নদীতে প্রচুর স্রোত থাকায় মাছ ধরা যাই নাই। এখন   স্পীল ওয়ের ডান পাশে কর্ণফুলী নদীতে পানি কমে আসায়  বিভিন্ন প্রজাতির মাছ কর্ণফুলী নদীর ব্রিকফিল্ড এলাকায়  এসে পড়েছে এবং প্রচুর মাছ ধরা পড়ছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে  কাপ্তাই ব্রিকফিল্ড ঘাঁটে কথা হয় জেলে আলি নূর, মো: জাহাঙ্গীর এবং আলী হোসেন এর সাথে। তাঁরা বলেন,  এই কর্ণফুলী নদীতে প্রচুর পরিমাণে রুই, কাতলা, ব্রিগেড, সিলভার কার্প,  বাচা ও মৃগেল মাছ ধরা পড়ছে।  স্পীল ওয়ের জলকপাট দিয়ে পানি ছাড়া বন্ধ করার পর এই মাছ ধরা পড়ছে।

৪ নং কাপ্তাই ইউনিয়ন এর ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য দুলাল মল্লিক বলেন,  স্পীল ওয়ের ডান পাশে গত ৯ সেপ্টেম্বর হতে  কর্ণফুলি নদীতে প্রচুর মাছ ধরা পড়ছে। শত শত জেলে এবং ক্রেতার আগমনে   সরগরম হয়ে উঠেছে এই ব্রিকফিল্ড এলাকা।

কাপ্তাই মৎস্য উন্নয়ন কর্পোরেশন এর  উপ  কেন্দ্র প্রধান জসিম উদ্দিন বলেন, আমি সরজমিন গিয়েছিলাম সেই এলাকায়। সেখানে ব্রিগেড এবং সিলভার কার্প জাতীয় মাছ বেশি ধরা পড়ছে বলে জানান জেলেরা।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাউখালীতে নবাগত ও বিদায়ী প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সংবর্ধনা

রাঙামাটি- খাগড়াছড়ি সড়কে বাস উল্ট আহত ১০ জন

বিলাইছড়িতে সেনাবাহিনীর ঈদ সামগ্রী বিতরণ

রামগড়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

কাউখালীতে ইউপিডিএফের বাধা সত্ত্বেও সেনাবাহিনীর বিনামূল্যে মানবিক চিকিৎসা সেবা সম্পন্ন

আটকে পড়া অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

অবশেষে পর্যটকদের জন্য বান্দরবান ভ্রমণে দুয়ার খুলছে

লীন প্রকল্পের উদ্যোগে নানিয়াচরে পুষ্টি মেলা

রাঙামাটির দুর্গম এলাকায় বিনামূল্যে সোলার হোম প্যানেল বিতরণ করলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর

‘একটি মহল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও হত্যা করছে’ 

error: Content is protected !!
%d bloggers like this: