বৃহস্পতিবার , ১৬ জানুয়ারি ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

সাজেকে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

প্রতিবেদক
প্রতিনিধি, খাগড়াছড়ি
জানুয়ারি ১৬, ২০২৫ ৯:৫৬ অপরাহ্ণ

রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে দুস্থ অসহায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) সকালে সাজেক ইউনিয়নসহ কয়েকটি গ্রামের হত দরিদ্র ও দুস্থ পাহাড়ী পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন বাঘাইহাট জোনের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ খায়রুল আমিন।এছাড়াও উপস্থিত ছিলেন বাঘাইহাট জোনের ৬ ইষ্ট বেঙ্গল-র উপ অধিনায়ক (ভারপ্রাপ্ত) মেজর মোঃ আবু নাঈম খন্দকার।

শীতবস্ত্র বিতরণ শেষে বাঘাইহাট জোনের অধিনায়ক বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় জনসাধারণ শীতে অনেক কষ্ট পাচ্ছে তাই আমাদের এই উদ্যোগ। সবাইকে একত্রিত করে দেওয়া সম্ভব নয় বিধায় বিগত দিনে আমরা বাঘাইহাট জোনের বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ করেছি, তারই ধারাবাহিকতায় আজ আমরা বাঘাইহাট জোন এর প্রশিক্ষণ মাঠে পার্শ্ববর্তী এলাকার স্থানীয় জনসাধারণ এর মাঝে কম্বল বিতরণের আয়োজন করেছি। এই শীতে সাধারণ মানুষের পাশে থাকতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেনাবাহিনী সব সময় দেশ ও মানুষের কল্যানের জন্য কাজ করে থাকে এবং ভবিষ্যতেও এ কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাবেন বলে আশ্বাস দেন তিনি।

তিনি আরো বলেন, সাধারণ মানুষ এই তীব্র শীতে যেন কষ্টে না থাকে সে জন্য এই ধরনের উদ্যোগে মানবিক সহায়তার মাধ্যমে নিরাপত্তা বাহিনী শান্তি প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা রাখবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে বর্ষবিদায় ও বর্ষবরণে বিজিবির নানা আয়োজন

রাঙামাটি সেন্ট ট্রিজার স্কুলে শিক্ষা সাহিত্য ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

ধর্ষক আব্দুর রহিমকে স্থায়ী বহিষ্কারের আশ্বাসে অবরোধ ৩ ঘন্টা শিথিল করেছে হিল উইমেন্স ফেডারেশন

কাপ্তাইয়ে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগীতা সম্পন্ন

রাঙামাটি আ.লীগে পদ বঞ্চিতদের সংবাদ সম্মেলন; ত্যাগী নেতাদের বাদ দেওয়ার অভিযোগ

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে রাঙামাটিতে অর্ধদিবস কর্মবিরতি

সরকারি ছুটির দিনে সাজেক ভ্যালিতে হাজারো পর্যটকের ঢল

কাউখালীতে অর্থনৈতিক শুমারির মূল তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু

রাঙামাটিতে টিআরসি নিয়োগের শারীরিক পরিক্ষা সম্পন্ন

খাগড়াছড়িতে বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে পানিতে ডুবে কিশোরের মৃত্যু

error: Content is protected !!
%d bloggers like this: