সোমবার , ২০ জানুয়ারি ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

আমার প্রতিটি মুহূর্ত খাগড়াছড়িবাসীর জন্য উৎসর্গ করা: রামগড়ে নবাগত ডিসি

প্রতিবেদক
করিম শাহ, রামগড়, খাগড়াছড়ি
জানুয়ারি ২০, ২০২৫ ৭:১৪ অপরাহ্ণ

খাগড়াছড়ি জেলার নবাগত জেলা  প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খনন্দকার বলেছেন ‘আমার প্রতিটি মুহূর্ত খাগড়াছড়িবাসীর জন্য উৎসর্গ করা। খাগড়াছড়ি জেলা আমার জীবনের সাথে মিশে গেছে। আমি কর্মক্ষেত্রে যেখানে যাই সেটাকে নিজের জেলা মনেকরি। আগামিতে আপনাদের পরামর্শ নিয়ে সল্প সময়ে সমস্যা চিহৃত করে সমাধানের চেষ্টা করবো’ ।

সোমবার বিকেলে রামগড় উপজেলা প্রশাসনের আয়োজনে রামগড় পৌরসভার সম্মেলন কক্ষে নবাগত জেলা প্রশাসকের আগমন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক হিসেবে খাগড়াছড়িতে যোগদানের পর উপজেলা পর্যায়ে রামগড়ে এটি প্রথম আনুষ্ঠনিক মতবিনিময় সভা।

মতবিনিময় সভায় বক্তারা রামগড়ে ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড বৃদ্ধি, পর্যটনের চিত্র, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানে জনবল বৃদ্ধিসহ পাহাড় ও প্রকৃতি  বিভিন্ন সমস্যার চিত্র তুলে ধরেন। মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক সকলের পরামর্শগুলো শোনেন এবং ক্রমান্বয়ে সমস্যা সমূহ সমাধানের আশ্বাস দেন।

মতবিনিময় সভায় রামগড় উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন, থানার ওসি মোহাম্মদ মঈন উদ্দিন, রামগড় উপজেলা বিএনপির সভাপতি ইব্রাহিম খলিল, পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন, বিভিন্ন দপ্তর প্রধান, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এরআগে, জুলাই গণঅভ্যুত্থান ২০২৪–এর গেজেটভুক্ত রামগড়ের একমাত্র শহীদ মো: মজিদ হোসেন এর পাতাছড়া ইউনিয়নের রসুলপুর বাড়িতে গিয়ে তার পরিবারকে শান্তনা ও নগদ ৩০ হাজার টাকা অনুদান দেন জেলা প্রশাসক।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শারদীয় দুর্গাপূজা উৎসবে রাঙ্গামাটির পূজা মণ্ডপ পরিদর্শনে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

রাঙামাটিতে দুই মাদক কারবারির মধ্যে সংঘর্ষ

ধানের শীষে আস্থা রাখলে পাহাড়ে উন্নয়নের দুয়ার খুলবে– দীপেন দেওয়ান

চন্দনাইশে রাস্তা সংস্কারের অভাবে চলাচলে ১০ হাজার মানুষের দুর্ভোগ

কাপ্তাইয়ে পুজা মন্ডপের প্রতিনিধিদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা

চট্টগ্রামে ২৮ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদ

একই রাতে ইসলামী ফ্রন্ট নেতা মোজাম্মেল ফকিরের পিতা-মাতার ইন্তেকাল

রামগড়ে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করলেন ওয়াদুদ ভূঁইয়া এমপি

পিসিপি রাঙামাটি সরকারি কলেজ শাখার ২৭তম কাউন্সিল অনুষ্ঠিত  

পাহাড়ের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় সরকার আন্তরিক: পার্বত্য প্রতিমন্ত্রী

error: Content is protected !!
%d bloggers like this: