শনিবার , ১৯ মার্চ ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাজস্থলীতে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মাহিন্দ্রচালক নিহত, আহত ৩ যাত্রী

প্রতিবেদক
পাহাড়ের খবর ডেস্ক
মার্চ ১৯, ২০২২ ৪:২৩ অপরাহ্ণ

 

মোঃ আজগর আলী খান, রাজস্থলী।

রাঙামাটি জেলার রাজস্থলীতে সরকারি খাদ্য পরিবহনকারী ট্রাক ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে মাহিন্দ্রার চালক হলাথোয়াচিং মারমা (৩৫) নিহত হয়েছেন।

এ সময় একই মাহিন্দ্রায় থাকা ৩ জন যাত্রী আহত হয়। তাদের মধ্যে আশংকা জনক ২ জনকে চট্রগ্রাম মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছে। অপর আহত ১ জনকে চন্দ্রঘোনা মিশন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শনিবার বেলা ২ টায় রাজস্থলীর ২ নং গাইন্দ্যা পাড়া সড়ক এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা আহতদের উদ্ধৃতি দিয়ে বলেন , চট্রগ্রাম থেকে সরকারি খাদ্য বহনকারী ট্রাক পণ্য নিয়ে রাজস্থলীর উদ্যেশে আসছিলো।

ইসলামপুর ৫ নং বাজার হতে যাত্রী নিয়ে মাহিন্দ্রা গাড়ীটি গাইন্দ্যা সড়কে পৌছলে হটাৎ বিপরীতমুখী সরকারি খাদ্য সরবরাহকারী ট্রাক (যার নম্বর ফরিদপুর – ট,১১-০১৭০) সাথে মুখোমুখি সংঘর্ষে মাহিন্দ্রা গাড়ীটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলে মাহিন্দ্রার চালক হলাথোয়াচিং (৩৫) মারা যায়। মাহিন্দ্রা গাড়ীতে থাকা আরো ৩ জন যাত্রী আহত হয়।

রাজস্থলী, চন্দ্রঘোনা সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু ছালেহ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাহিন্দ্রা ও ট্রাক আমাদের জিন্মায় রয়েছে। একজন মাহিন্দ্র চালক নিহত ও গুরুতর আহত ২ জনকে চট্রগ্রাম মেডিকেল কলেজ ( চমক) পাঠানোর ব্যবস্থা করেছি। বাকী একজন কে চন্দ্রঘোনা খ্রীষ্টান মিশন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার পর পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটির বুড়িঘাটে জুমার নামাজ আদায় করতে গিয়ে দু’পক্ষের মারামারিতে আহত ১

আমতলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 

রাষ্ট্রীয় সংবিধান অমান্য করে আদিবাসী প্রোগ্রামে অংশ নিলেন অন্তর্বর্তীকালীন জেলা পরিষদ চেয়ারম্যান

বিলাইছড়িতে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দুর্গোৎসব উপলক্ষে রাঙামাটি জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সোনারগাঁও ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

বাঘাইছড়িতে ৭ই মার্চ পালিত

‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’- মহালছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কাপ্তাইয়ে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ 

মুরালী পাড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

error: Content is protected !!
%d bloggers like this: