বৃহস্পতিবার , ৯ জুন ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

ফায়ার ফাইটার নিপন কন্যা উন্নতি চাকমার পড়াশুনার দায়ভার নিল রাঙামাটি সেনা রিজিয়ন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি।
জুন ৯, ২০২২ ৪:৫৯ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রাজেডিতে নিহত ফায়ার ফাইটার লিডার নিপন চাকমার কন্যা লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রি উন্নিতা চাকমার স্কুল জীবনের সকল ব্যয়ভার বহন করেছে রাঙামাটি সেনা রিজিয়ন।

বৃহস্পতিবার দুপুরে রাঙামাটি রিজিয়ন হেড কোয়াটারে উন্নতির চাকমার হাতে পড়াশুনার ব্যয়ভার বহন করা সংক্রান্ত অঙ্গীকার পত্র তুলে দেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দিন।

এ সময় লেকার্সের অধ্যক্ষ মেজর আরিফ, নিপনের স্ত্রী সুমনা দেওয়ান, লেকার্স স্কুল ও কলেজের সহকারী শিক্ষক লিটন দেব সহ রিজিয়নের অন্যান্য সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় লেকার্সের অধ্যক্ষ মেজর আরিফ বলেন,উন্নতির এসএসসি পাস করা পর্যন্ত লেকার্সে কোন ফি দিতে হবে না। ৬ষ্ঠ থেকে এসএসসি পর্যন্ত উন্নতি বিনা বেতনে পড়াশুনা করবে।

প্রসঙ্গত সীতাকুন্ডে অগ্নিকান্ডে নিহত ফায়ার সার্ভিস সদস্যদের মধ্যে দুজন রাঙামাটির সন্তান। একজন ফায়ার লিডার নিপন চাকমা অন্যজন ফায়ার লিডার মিঠু দেওয়ান। নিপনের দুই মেয়ে উন্নতি ৬ষ্ঠ শ্রেণীতে এবং হিমি চাকমা স্নাতক প্রথম বর্ষে অধ্যয়ন করছে।  মিঠু দেওয়ানের এক মেয়ে  মহিনী দেওয়ান বান্দরবান ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজে দ্বাদশ শ্রেণীতে অধ্যয়ন  করছে। নিপনের স্ত্রী সুমনা দেওয়ান তৈমুদং নিম্ন মাধ্যমিক বিদ্যালেয় শিক্ষকতা করছেন। মিঠু দেওয়ানের স্ত্রী সমাপ্তি দেওয়ান কোন চাকরি নেই।

নিপন চাকমার বাড়ি রাঙামাটি শহরের কলেজ গেট মন্ত্রী পাড়ায়। মিঠু দেওয়ানের বাড়ি শহরের পশ্চিম ট্রাইবেল আদামে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রামগড় ব্যাটালিয়ন, স্মৃতিস্তম্ভ ও রামগড় আইসিপি পরিদর্শনে বিজিবি মহাপরিচালক

বিএনপির হরতালের প্রতিবাদে আওয়ামীগের শান্তি মিছিল

বিএফডিসির দুর্বল ব্যবস্থাপনায় ধংসের পথে কাপ্তাই হ্রদের মৎস্য সম্পদ

সীতাকুন্ডে নিহত ৯ ফায়ার সার্ভিস কর্মীর মধ্যে ২ জনের বাড়ি রাঙামাটিতে

চকরিয়ায় আসামী পুত্রকে না পেয়ে পিতাকে হত্যা চেষ্টার অভিযোগ

কাপ্তাই নূরানী মাদরাসা ও এতিমদের জন্য ইউএনও মো: মহিউদ্দিনের ইফতার আয়োজন  

আ.লীগের দলীয় কোন্দল নিরসনের দাবীতে সংবাদ সম্মেলন

বিজুতে বন্ধুদের সাথে বেড়ানো হল না মৈত্রী চাকমার

রাষ্ট্রপতি তিন দিনের সফরে সাজেক যাচ্ছেন ১০ ফেব্রুয়ারি

রামগড়ে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত

error: Content is protected !!
%d bloggers like this: