বৃহস্পতিবার , ২৬ জানুয়ারি ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে প্রায় ২ কোটি টাকার সরকারি সম্পত্তি খাসজমি উদ্ধার 

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
জানুয়ারি ২৬, ২০২৩ ৮:০১ পূর্বাহ্ণ

 

রাঙামাটির কাপ্তাই উপজেলার কাপ্তাই – চট্টগ্রাম মূল সড়কের সাথে লাগোয়া ওয়াগগা মৌজার অধীনে সরকারি খাসজমি উদ্ধার করলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির জাহান।

দীর্ঘ বহুবছর ধরে সরকারের ১ নং খাস খতিয়ানভূক্ত এই ০.৫০ একর ১ম শ্রেণির জমি একটি প্রতিষ্ঠানের দখলে ছিলো। কর্ণফুলী নদীর তীরবর্ত্তী এবং কাপ্তাই – চট্টগ্রাম মূল সড়কের পাশেই এ জমির অবস্থান।

রেকর্ড পত্রাদি পর্যবেক্ষণ করে ইউএনও, তিনি নিজেই আবার সহকারী কমিশনার ভূমি হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছেন,তিনি এ ভূমির অনুসন্ধান করেন।পরবর্তীতে গত বুধবার এসিল্যান্ড অফিসের কানুনগো, সার্ভেয়ার, হেডম্যানসহ গিয়ে উক্ত ভূমি চিহ্নিত ও পরিমাপ করে সাইনবোর্ড দিয়ে সরকারের আয়ত্তে নিয়ে আসেন। এই ভুমির বর্তমান বাজারমূল্য আনুমানিক দুই কোটি টাকা।

উল্লেখ্য, ইউএনও মুনতাসির জাহান কাপ্তাই উপজেলায় তার আড়াই বছরের কর্মকালে বিভিন্ন মৌজায় আনুমানিক ২৪ কোটি টাকা বাজারমূল্যের প্রায় ৯ একর খাসজমি উদ্ধার করেন। তার মধ্যে ৯৯ টি ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে পরিবার প্রতি ২ শতাংশ হারে বন্দোবস্তিসহ মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী  আশ্রয়ন প্রকল্পাধীন একক গৃহ নির্মাণ করে দেন।

এ প্রসঙ্গে তিনি বলেন,সরকারি সম্পত্তি রক্ষণাবেক্ষণ আমার প্রধান দায়িত্ব। মান্যবর জেলা প্রশাসক, রাঙামাটি মহোদয়ের নির্দেশ মোতাবেক আমরা নিয়মিত ভাবেই এ কাজ করে যাচ্ছি। অবৈধ দখল পুনরুদ্ধার করে সরকারের সম্পত্তি সরকারের আয়ত্তে আনাই আমার প্রধানতম কাজ।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি দিদারুল ইসলাম

নানিয়ারচরে বেঁকে  যাওয়া বিদ্যুতের খুঁটির আতঙ্কে স্থানীয়রা

টাকার বিনিময়ে যাবজ্জীবন সাজা ভোগ করছেন নকল সোহাগ: র‍্যাব

পাহাড়ে উন্নয়নে সব সম্প্রদায়ের সম-অংশীদারিত্ব অংশগ্রহণ প্রয়োজন- রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা

রাজস্থলী কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দুদকের অভিযান

রাজস্থলীতে কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ

মদ ও গাঁজাসহ কাপ্তাইয়ে এক ব্যক্তি আটক

উৎসব মুখর পরিবেশে রাঙামাটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ঈদগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৪ হাজার ৭ শ টাকা জরিমানা আদায়

error: Content is protected !!
%d bloggers like this: