সোমবার , ২৯ এপ্রিল ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভিসিকে শুভেচ্ছা জানালো পিসিসিপি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
এপ্রিল ২৯, ২০২৪ ২:৫১ অপরাহ্ণ

 

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি আল আমিন ও সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম এর যৌথ নির্দেশনায় (২৯ এপ্রিল) সোমবার সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর নবনিযুক্ত ভিসি ড. মো. আবু তাহেরকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করে পিসিসিপি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর নেতৃবৃন্দ। এছাড়া চবিতে নবনিযুক্ত প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ ওয়াহিদুল আলমের সাথেও ফুলেল শুভেচ্ছা বিনিময় করে পিসিসিপি চবি শাখার নেতৃবৃন্দ।

এসময়ে উপস্থিত ছিলেন, পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সহ-সাহিত্য বিষয়ক সম্পাদক মোঃ ওমর ফারুক, পিসিসিপি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার নেতা মোঃ আনসারি, মোঃ সাইফুল ইসলাম ইমন সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থরের নেতাকর্মীরা।

এই বিষয়ে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বলেন, পাহাড়ের সকল সম্প্রদায়ের শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় নিবেদিত “পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)” একটি দেশ প্রেমিক ও জাতি, ধর্ম, বর্ণ, নির্বিশেষে সকল সম্প্রদায়ের শিক্ষার্থীদের সংগঠন। এই সংগঠন শিক্ষার্থীদের ও সাধারণ মানুষের অধিকার রক্ষার পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। এই সংগঠনের কার্যক্রম পাহাড়ের আনাচে কানাচে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ার পাশাপাশি দেশের প্রধান শিক্ষা প্রতিষ্ঠান গুলো ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, পার্বত্য চট্টগ্রামের একমাত্র বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ছে। এই সংগঠনের মাধ্যমেই পাহাড়ে আলো আসবে, পাহাড়ে শান্তির সু-বাতাস বইবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়িতে প্রশাসনের অভিযানে আবারও তিন ইটভাটা বন্ধ

কাপ্তাইয়ে সড়ক দূর্ঘটনায় ১ জন নিহত

গুইমারায় হিল ভিডিপি সদস্যদের আগাম শিম চাষে সাফল্য, আর্থিক স্বনির্ভরতার দৃষ্টান্ত স্থাপন

নানিয়ারচরে স্কুল ছাত্র-ছাত্রীদের নিয়ে ফুটবল প্রতিযোগিতা

বিলাইছড়িতে মহান বিজয় দিবস পালিত

রাঙামাটিতে নতুন বই বিতরণ: মাতৃভাষায় বই পেয়ে উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা

মানিকছড়িতে আগুনে ঘর হারানো দম্পতির পাশে রেড ক্রিসেন্ট

রাঙামাটির মানিকছড়ি চেক পোষ্টে ৬লক্ষ টাকার ভারতীয় সিগারেট জব্দ

মহালছড়িতে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাঙামাটিতে নবনন্দন সঙ্গীতালয়ের আত্মপ্রকাশ, শুদ্ধ সুর ও সংস্কৃতি চর্চার অঙ্গীকার

error: Content is protected !!
%d bloggers like this: