সোমবার , ৩১ আগস্ট ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কাপ্তাইয়ে টেকাব প্রকল্পের কম্পিউটার প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
আগস্ট ৩১, ২০২৬ ৬:২৪ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাইয়ে যুব উন্নয়ন অধিদপ্তরের ‘টেকাব-২য় পর্যায়’ প্রকল্পের আওতায় দুই মাসব্যাপী কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) দুপুর ১টায় কাপ্তাই উপজেলা পরিষদ হলরুম (কিন্নরী)-তে উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে ২০ জন যুবক ও ২০ জন যুবতীসহ মোট ৪০ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ সম্পন্ন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. রায়হানুল ইসলাম বলেন, তথ্যপ্রযুক্তির দক্ষতা বর্তমান সময়ে কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতার গুরুত্বপূর্ণ মাধ্যম। প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে যুবসমাজকে দেশের অর্থনীতিতে অবদান রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে কাপ্তাই প্রেসক্লাব সভাপতি কবির হোসেন, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. খায়রুল আলম, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব হাসান বাবুসহ গণমাধ্যমকর্মী ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

পরে অতিথিরা প্রশিক্ষণ সম্পন্নকারী ৪০ জন যুবক-যুবতীর হাতে সনদপত্র তুলে দেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে কাপ্তাইয়ে র‍্যালী ও আলোচনা সভা

জুরাছড়িতে পুষ্টি পরোক্ষ কর্মসূচি প্রশিক্ষণ অনুষ্ঠিত

রামগড়ে বিষপানে গৃহবধূর আত্মহত্যা

রাঙামাটির জ্বরতি তঞ্চঙ্গ্যা হলেন সংরক্ষিত মহিলা এমপি

দূর্গম সীমান্তবর্তী প্যারাছড়া পাড়ায় `সিও’র বাজার` প্রতিষ্ঠা করলেন বিজিবি কাপ্তাই ব্যাটালিয়ন

কোরবানির ঈদকে সামনে রেখে ব্যস্ততা বেড়েছে কাপ্তাইয়ে কামারের দোকানে

বাঘাইছড়িতে ইয়াবাসহ মাদক কারবারি ও সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

পাহাড়েও আনন্দ উল্লাসে রুপালী বাংলাদেশ এর নবযাত্রা

পাড়া কেন্দ্রে শিশুদের স্কুল পোশাক বিতরণ

রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি রফিক; সম্পাদক গাফফার

error: Content is protected !!
%d bloggers like this: