মঙ্গলবার , ১৫ আগস্ট ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

জাতীয় শোক দিবসে মারিশ্যা বিজিবির চিকিৎসা সেবা ও খাদ্য সামগ্রী বিতরণ

প্রতিবেদক
প্রতিনিধি, বাঘাইছড়ি, রাঙামাটি
আগস্ট ১৫, ২০২৩ ৫:২১ অপরাহ্ণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ২৭ বিজিবি মারিশ্যা জোনের পক্ষ হতে বিনামূল্যে চিকিৎসা সেবা ও খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে ।

মঙ্গলবার সকালে জোন সদরে এসব খাদ্য সহায়তা ও চিকিৎসা সেবা প্রদান করেন, ২৭ বিজিবি ও মারিশ্যা জোন অধিনায়ক লেঃকর্ণেল শরীফ উল্লা আবেদ এসজিপি, পদাতিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সাহেদ হোসেন।

এছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে মারিশ্যা ব্যাটালিয়ন সদরে কোরআন খতম, মসজিদে যোহরের নামাজ শেষে বিশেষ মোনাজাত, জাতির পিতা বঙ্গবন্ধুর জীবনীর উপর আলোচনা সভা, বঙ্গবন্ধুর জীবনীর উপর নির্মিত প্রামান্য চিত্র চিরঞ্জীব বঙ্গবন্ধু এবং বাংলাদেশ রাইফেলস এর ৩য় রিক্রুট ব্যাচ সমাপনী কুচকাওয়াজে বঙ্গবন্ধুর ভাষণ প্রদর্শন করা হয়। বিজিবি কতৃক আয়োজিত অনুষ্ঠানে বর্ডার গার্ড সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে পাহাড়ী- বাঙ্গালী দুইশত মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন সহ হতদরিদ্রের মাঝে চাল, ডাল, তেল, চিনি ও আলু বিতরণ করা হয়। এসময় জোন কমান্ডার

লেঃ কর্ণেল মোঃ শরীফ উল্লাহ আবেদ,এসজিপি, পদাতিক, বলেন, বিজিবির জনকল্যাণমুখী কাজের নিয়মিত অংশ হিসেবে এসব চিকিৎসা সেবা ও খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে ।ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

হাজারো দায়ক দায়িকার উপস্থিতিতে চিংম্রং এ কঠিন চীবর দান উৎসব অনুষ্ঠিত

সাজেকে ডায়রিয়া রোগীদের দেয়া হচ্ছে সম্মিলিত চিকিৎসা সেবা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাঘাইছড়িতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

জনশুমারি ও গৃহ গণনা উপলক্ষে জুরাছড়িতে প্রশিক্ষণ কর্মশালা

বিজু উপলক্ষে রাঙামাটিতে আর্কষনীয় বলি খেলা

দীর্ঘ ১৮বছর পর রাঙামাটিতে ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বিলাইছড়িতে রাংখ্যং শাখা বন বিহারে কঠিন চীবর দান সম্পন্ন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের যুব সমাজকে যুব শক্তিতে রুপান্তর করেছিলেন-ওয়াদুদ ভূইয়া

লংগদু জোন কতৃক আর্থিক অনুদান ও পাঠ্যপুস্তক প্রদান

ঈদগাঁওয়ে মাজার জিয়ারতে শুরু সাইফুল ইসলামের নির্বাচনি প্রচারণা

error: Content is protected !!
%d bloggers like this: