বৃহস্পতিবার , ৯ নভেম্বর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

করোনাকালে হাত ধোয়ার অভ্যাস জাতিকে নতুন শিক্ষা দিয়েছে- মংসুইপ্রু চৌধুরী 

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি
নভেম্বর ৯, ২০২৩ ৩:৩৭ অপরাহ্ণ

 

খাগড়াছড়িতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই)-এর উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে ডিপিএইচই’র অফিস প্রাঙ্গনে সংক্ষিপ্ত শোভাযাত্রা আর আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটির গুরুত্ব তুলে ধরা হয়।

ডিপিএইচই’র দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক ও জেলা পরিষদ সদস্য শাহিনা আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা মংসুইপ্রু চৌধুরী  য় প্রধান অতিথি ছিলেন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।

এসময় তিনি বলেন, হাত ধোয়ার যে কী গুণ; তা করোনাকালে জাতি হাড়ে হাড়ে টের পেয়েছে। করোনাকালের এই নতুন শিক্ষা আমাদের প্রাত্যাহিক জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন প্রজন্মকে সুস্থ ও রোগমুক্ত সবল মানুষে হিসেবে গড়ে তুলতে খাবার আগে হাত ধোয়ার কোন বিকল্প নেই। অথচ, আমরা খাবার পরে ভালো করে হাত ধুই আর খাবারের আগে মনে রাখি না।

নির্বাহী প্রকৌশলী পলাশ চন্দ্র দাশ’র স্বাগত বক্তব্য দিয়ে সূচিত সভায় অন্যান্যদের মধ্যে জেলা পরিষদ’র মুখ্য নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক (ভার:) মো. জসিম উদ্দিন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. দিদারুল আলম, পরিষদ’র প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল্লাহ উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নানিয়ারচরে ইউপিডিএফ গণতান্ত্রিকের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ভেদভেদীতে ওয়ালটন শো-রুম উদ্বোধন

পার্বত্য চট্টগ্রামে আদিবাসী পরিচয়, ইতিহাস ও রাজনৈতিক বিতর্ক

রমজানে দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতি, বেড়েছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম

রূপসী কাপ্তাইয়ের আয়োজনে হারিয়ে যাওয়া বউ-ছি ও হা-ডু-ডু খেলা ফেরানোর উদ্যোগ

সন্তান হত্যার অভিযোগে বাবাকে আটক করেছে পুলিশ

পানি বাড়ায় কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রের ৫ টি ইউনিট চালু

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ / কলেজ পর্যায়ে বির্তক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ শিক্ষার্থী সেলিনা

বাঘাইছড়িতে শেখ কামাল আন্তঃস্কুল অ্যাথলেটিক্স গেমসের প্রস্তুতি সভা

এক সপ্তাহেও উদ্ধার হয়নি কেপিএম চিপিং এন্ড হ্যান্ডলিং প্লান্টের চুরি যাওয়া রোলার 

error: Content is protected !!
%d bloggers like this: