বৃহস্পতিবার , ১৮ এপ্রিল ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

নতুন বাজার আনন্দ মেলা খেলার মাঠে কাপ্তাই সেনা জোনের গোলবার প্রদান

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
এপ্রিল ১৮, ২০২৪ ৬:০৭ অপরাহ্ণ

 

কাপ্তাই সেনা জোন (৫৬ ইষ্ট বেংগল)  এর উদ্যোগে কাপ্তাই  উপাজেলার  নতুন বাজারস্থ আনন্দমেলা খেলার মাঠে উন্নত মানের লোহার ফুটবল খেলার গোলবার প্রদান করা হয়।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল)   কাপ্তাই  সেনা  জোনের জোন কমান্ডার  লেঃ কর্নেল নুর উল্লাহ জুয়েল,পিএসসি এর উপস্থিতিতে খেলার মাঠে  গোলবার স্থাপনের  শুভ উদ্বোধন করা হয়।

এই সময়  কাপ্তাই  সেনা জোনের উপ-অধিনায়ক মেজর ফয়েজ আহাম্মেদ,পিএসসি, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নাছির উদ্দিন, মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের পরিচালনা কমিটির সভাপতি মোঃ নবী হোসেন, স্থানীয়  মেম্বার, বাজার পরিচালনা কমিটির প্রতিনিধি, ব্যবসায়ী, সাংবাদিক ও স্থানীয় ফুটবল খেলোয়াড়গণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, স্থানীয়  যুব সমাজ কর্তৃক  আয়োজিত বিগত মার্চ ২০২৪ মাসে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় কাপ্তাই সেনা জোনের জোন কমান্ডার প্রধান অতিথি হিসেবে উপস্থিত হলে  স্থানীয় খেলা পরিচালনা কমিটির পক্ষ হতে জোন কমান্ডার এর নিকট দাবীর প্রেক্ষিতে  জোনের পক্ষ হতে খেলার মাঠে উন্নত মানের লোহার গোলবার স্থাপন করে দেওয়া  হয়।

এসময় জোন কমান্ডার উপস্তিত স্থানীয় জনগণের উদ্দেশ্যে বলেন, সুস্থ্য তরুন ও যুব সমাজ  গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই। তিনি খেলাধুলার উন্নয়নে জোনের পক্ষ হতে যে কোন ধরনের  সহায়তায় আশ্বাস প্রদান করেন।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বান্দরবানে ছাত্রলীগের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

রাজনগর জোন কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর জমকালো ফাইনাল অনুষ্ঠিত

কাপ্তাইয়ে দৃষ্টিনন্দন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন 

১৪ আগষ্ট রামগড় স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে যাত্রী পারাপার শুরু হচ্ছে

রাঙামাটির সরকারী ১৫ মেট্রিক টন চালসহ ট্রাক চালক চট্টগ্রামে আটক

রাজস্থলী সেনাবাহিনীর দুস্থ ও গরীব পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

মহালছড়িতে ত্রিপুরা যুব ঐক্য পরিষদের কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত

লংগদুতে রাস্তায় মিললো রক্তাক্ত মৃতদেহ 

কাপ্তাইয়ে দূর্যোগ প্রস্তুতি দিবসের র‍্যালী-আলোচনা সভা 

সেনা সদস্যদের মনোবল বাড়াতে ঈদুল আযহা উপলক্ষে বাঘাইহাট ক্যাম্প পরিদর্শনে সেনা প্রধান 

error: Content is protected !!
%d bloggers like this: