বৃহস্পতিবার , ১২ অক্টোবর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বিলাইছড়িতে বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ বিতরণ করলেন এমপি দীপংকর 

 

বিলাইছড়িতে রেডক্রিসেন্ট পক্ষ হতে আকস্মিক বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল দশটায় ফারুযা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ৩১১ জন, বিলাই ছড়ি ইউনিয়নে ৮৯ জনকে নগদ ৬ হাজার টাকা করে সর্বমোট ২৪ লাখ টাকা তুলে দেন। এছাড়াও ফারুয়ার ০৩ টি বৌদ্ধ বিহারের নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন এবং স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা, জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আকতার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অভিলাষ তঞ্চঙ্গ্যা, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি রাঙ্গামাটি জেলার সেক্রেটারী মোঃ মাহফুজ রহমান। এছাড়া জেলা ও উপজেলার দলীয়নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি,বাংলাদেশ রেডক্রিসেন্টের সদস্যগন উপস্থিত ছিলেন।

এতে উপস্থিত ভুক্তভোগী সকলকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে দেখা যায়।

প্রধান অতিথি বর্তমান সরকারের উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রমের বিষয়ে তুলে ধরেন এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে পুনরায় আওয়ামীলীগ সরকার অর্থাৎ শেখ হাসিনা সরকারকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।

প্রধান অতিথি বিতরন শেষে ক্ষতিগ্রস্থ ফারুয়া বাজার পরিদর্শন করেন। এতে এলাকা বাসীর দাবী ছিলো ফারুয়া বাজারটা যেন ব্রীজ সংলগ্ন উঁচু জায়গায় স্থানান্তর করা হয়, এতে সকলেই উপকৃত হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই লেকে অভিযানে ১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র জোবায়েদ হত্যার প্রতিবাদে মহালছড়িতে ছাত্রদলের বিক্ষোভ

‘যোগ্যতা অর্জন হলে কেউ পিছে ঠেলে দিতে পারবে না’

৮ দফা দাবিতে ক্লাস-পরিক্ষা বর্জন রাঙামাটি এটিআই শিক্ষার্থীদের

কর্ণফুলী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ সিরাজ উদ্দিন

কাপ্তাই বিএসপিআইয়ে ইনস্টিটিউট লেভেল স্কীল কম্পিটিশন অনুষ্ঠিত

জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ মহালছড়িতে

রামগড়ে একরাতে দুই বসতবাড়ি আগুনে পুড়ে ছাই, ক্ষতি ১০ লাখ

জুরাছড়ি ইউপি চেয়ারম্যান বরণ ও বিদায় সংবর্ধনা

কক্সবাজারের ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরু ও পিকআপসহ চালক আটক

error: Content is protected !!
%d bloggers like this: