রবিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রমজানে বাজার নিয়ন্ত্রণে বাঘাইছড়িতে প্রশাসনের অভিযান

প্রতিবেদক
ইমরান হোসেন, বাঘাইছড়ি, রাঙামাটি
ফেব্রুয়ারি ২২, ২০২৬ ৩:০৬ অপরাহ্ণ

পবিত্র মাহে রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে এবং বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাঘাইছড়ি উপজেলায় মাঠপর্যায়ে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন।

আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১:৩০ টায় উপজেলার বিভিন্ন বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান।

অভিযানকালে উপজেলার প্রধান বাজারগুলোতে চাল, ডাল, তেল, চিনি, গরুর মাংস ও সবজিসহ বিভিন্ন নিত্যপণ্যের দোকানে তদারকি করা হয়। এ সময় বেশ কয়েকটি প্রতিষ্ঠানে পণ্যের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন না করা এবং ক্রয় রসিদ সংরক্ষণ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় একাধিক ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করা হয়।এছাড়া ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফা পরিহার এবং দোকানের দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্য তালিকা টাঙিয়ে রাখার কঠোর নির্দেশনা প্রদান করা হয়।

অভিযান শেষে ইউএনও আমেনা মারজান বলেন, রমজানকে কেন্দ্র করে কেউ যেন কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে কিংবা সাধারণ মানুষের নাগালের বাইরে পণ্যের দাম বাড়াতে না পারে—সেজন্য প্রশাসনের নিয়মিত বাজার মনিটরিং অব্যাহত রয়েছে। নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং অন্যদের সতর্ক করা হচ্ছে।

তিনি আরও জানান, জনস্বার্থে এবং বাজার স্থিতিশীল রাখতে পুরো রমজান মাসজুড়ে অভিযান ও তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। অভিযান পরিচালনাকালে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সংশ্লিষ্ট বাজার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রামগড়ে ৩ দরিদ্র পরিবারকে ঘর করে দিলো বিজিবি

বিলাইছড়িতে প্রধান শিক্ষকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত

নিখিল কুমার চাকমাকে বাঘাইছড়িতে সংবর্ধনা

রাঙামাটিতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা শুরু

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশকে সহযোগিতা করার আহবান জানালেন পুলিশ সুপার মুক্ত ধর

কাপ্তাই হ্রদে নৌকা দুর্ঘটনা, সেনাবাহিনীর দ্রুত তৎপরতায় সকল যাত্রী নিরাপদে উদ্ধার

জুরাছড়ি পানছড়ি ভুবন জয় সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত 

কাপ্তাই জাতীয় উদ্যানে বনমোরগ অবমুক্ত

নানিয়ারচর সেনা জোন সুদক্ষ দশের ইফতার মাহফিল

১০ দফা দাবিতে খাগড়াছড়িতে পদযাত্রা করেছে বিএনপি

error: Content is protected !!
%d bloggers like this: