বৃহস্পতিবার , ২৩ এপ্রিল ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

ঈদগাঁও ঈদগড় সড়কে অপহৃত ইউপি সদস্য ১৬ ঘন্টা পর উদ্ধার

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
এপ্রিল ২৩, ২০২৬ ৫:৪২ অপরাহ্ণ

কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কে অপহরণের পর ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য রুস্তম আলীকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের পানিরছড়া পাহাড়ি এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার ওসি মনিরুল ইসলাম।

এর আগে একই দিন ভোর ৫টার দিকে ঈদগাঁও বাজার থেকে ঈদগড় যাওয়ার পথে পানেরছড়া ঢালা এলাকায় ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

অপহরণের কিছু সময় পরই অপহরণকারীরা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না দিলে তাকে হত্যার হুমকিও দেওয়া হয় বলে জানান পরিবারের সদস্যরা।

ঘটনার পরপরই কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমানের নির্দেশনায় এবং রামু থানার ওসি মনিরুল ইসলাম ভুইয়ার নেতৃত্বে রামু থানা পুলিশ ও ঈদগড় ফাঁড়ির একাধিক দল দিনব্যাপী অভিযান চালায়।

অভিযানে ঈদগড় ও রশিদনগর ইউনিয়নের বিভিন্ন পাহাড়ি এলাকায় তল্লাশি করা হয়। পরে বুধবার রাত সাড়ে ৯টার দিকে রশিদনগর ইউনিয়নের পানিরছড়া পাহাড়ি এলাকা থেকে ভিকটিম রুস্তম আলীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুল ইসলাম ভুইয়া জানান, উদ্ধারকৃত ইউপি সদস্যকে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাউখালীতে বিশ্ব জনসংখ্যা দিবস পালন

টানা ছুটিতে কাপ্তাইয়ে হাজারো পর্যটকের আগমন

বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও

শীতে অসহায় মানুষের পাশে সীপকস: বাঘাইছড়িতে ৫০ পরিবার পেল শীতবস্ত্র

আগামী নির্বাচন জনগণের জন্য একটি ইতিহাস গঠনের সুযোগ: অধ্যক্ষ নূর আহমদ আনোয়ারী

ভোট কেন্দ্রে যাবে না জাতীয় পার্টি / মনোনয়ন পত্র প্রত্যাহার করায় হারুন মাতব্বরকে অবাঞ্চিত ঘোষণা

বিলাইছড়িতে সজারুর আক্রমণের শিকার একলু

বাঘাইছড়িতে শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা

লংগদুতে গুলিতে ইউপিডিএফ ১ কর্মী নিহত; ৬ জন নিহতের খবরটি গুজব

মনোনয়ন ফর্ম সংগ্রহ করলেন বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী (সিআইপি)

error: Content is protected !!
%d bloggers like this: