মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

ফটিকছড়ি সীমান্তে ভারতীয় ৭ গরু জব্দ করল রামগড় ৪৩ বিজিবি

প্রতিবেদক
করিম শাহ, রামগড়, খাগড়াছড়ি
সেপ্টেম্বর ২২, ২০২৬ ২:৫২ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কয়লারমুখ ও ছোটফরিংঙা  সীমান্তে পৃথক দুটি অভিযানে ৭টি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মধ্যরাতে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীন কয়লারমুখ  ও ছোটফরিংঙা বিওপির পৃথক দুটি টহলদল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনায় সোমবার রাত আনুমানিক সাড়ে ১১ টায় কয়লারমুখ বিওপির একটি টহলদল হাতিমারা টিলা সীমান্তে ৩টি ও মঙ্গলবার রাত ২ টার পর ছোটফরিংঙা বিওপি টহলদল ফাঁদ পাতে ৪ টি ভারতীয় গরু জব্দ করে।

এ সময় বিজিবি সদস্যরা চোরাকারবারীদের চ্যালেঞ্জ করলে তারা গরুগুলো ফেলে দ্রুত ভারতের দিকে পালিয়ে যায়। পরে টহলদল ঘটনাস্থল থেকে মোট ৭টি ভারতীয় গরু জব্দ করতে সক্ষম হয়। গরুগুলোর সিজার মূল্য ৭ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে রামগড় ব্যাটালিয়ন। বিজিবি বলছে, চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে সীমান্ত সুরক্ষা, আভিযানিক কার্যক্রম এবং চোরাচালান দমনে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করা হচ্ছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জুরাছড়িতে জোন অধিনায়কের বিদায়- বরণ অনুষ্ঠান

চট্টগ্রাম বিশ্বমৈত্রী বৌদ্ধ বিহারে সিটি মেয়র ও দীপেন দেওয়ান

পার্বত্যাঞ্চলে শান্তি বিনষ্টকারী যেই হোক কাউকে ছাড় দেয়া হবে না- দীপংকর তালুকদার

জুরাছড়িতে গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে বিএনপির বিজয় মিছিল

পাইলিং জটিলতায় থমকে কাপ্তাই-ব্যাঙছড়ি সেতুর কাজ, ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজে যান চলাচল

মহালছড়িতে বৃষ্টি উপেক্ষা করে গণঅভ্যুত্থান দিবসে বিজয় র‍্যালি

রামগড় সরকারি হাসপাতালে সিজারিয়ান অপারেশন চালু

বাঙ্গালহালিয়ায় সেনাবাহিনীর হাতে ২ মাদক পাচারকারিকে আটক

কাপ্তাই হ্রদে জাতীয় পতাকাবাহী নৌ-র‍্যালী

রুমায় শুরু হচ্ছে ডিজিটাল মেলাা

error: Content is protected !!
%d bloggers like this: