বৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

দুর্গম ধুমনীঘাটে শিক্ষার্থীদের বই, স্থানীয়দের পানির ট্যাংক ও পুরোহিতের ঘর নির্মানে সহায়তা দিল মহালছড়ি সেনা জোন

প্রতিবেদক
শফিক ইসলাম, মহালছড়ি, খাগড়াছড়ি।
নভেম্বর ৫, ২০২৬ ৭:২৫ অপরাহ্ণ

দুর্গম ধুমনীঘাটে শিক্ষার্থীদের বই, স্থানীয়দের পানির ট্যাংক, পুরোহিতের ঘর নির্মানে সহায়তা দিল মহালছড়ি সেনা জোন

শফিক ইসলাম, মহালছড়ি প্রতিনিধি:

দুর্গম পাহাড়ি জনপদে শিক্ষা বিস্তার ও অসহায় মানুষের জীবনমান উন্নয়নে মানবিক সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার ধুমনীঘাট এলাকায় দরিদ্র মেধাবী কলেজ শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ এবং স্থানীয় এক পুরোহিতের বসতঘর পুনর্নির্মাণে নির্মাণসামগ্রী ও স্থানীয়দের জন্য পানির ট্যাংক প্রদান করেছেন মহালছড়ি জোন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) মহালছড়ি সেনা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আল জাবির আসিফ পিএসসি এসব সহায়তা প্রদান করেন।

এ সময় ধুমনীঘাট এলাকার কলেজে ভর্তি হওয়া ১০ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীর হাতে ১০ সেট বই তুলে দেওয়া হয়। দুর্গম পাহাড়ি এলাকার আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যেতে উৎসাহিত করা এবং শিক্ষার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়।

অন্যদিকে, স্থানীয় ধুমনীঘাট মন্দিরের পুরোহিতের বসতঘর পুনর্নির্মাণের জন্য প্রয়োজনীয় টিন ও স্থানীয়দের জন্য একটি পানির ট্যাংক প্রদান করা হয়। এর ফলে ওই পরিবারের আবাসনসংক্রান্ত সমস্যার কিছুটা সমাধান হবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ দুর্গম পাহাড়ি এলাকার মানুষের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলছে। বিশেষ করে শিক্ষা সহায়তা ও অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগ স্থানীয়দের কাছে প্রশংসিত হয়েছে।

পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা, মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জনগণের সঙ্গে সুসম্পর্ক ও আস্থার বন্ধন আরও সুদৃঢ় করতে কাজ করে যাচ্ছে মহালছড়ি সেনা জোন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!
%d bloggers like this: