শনিবার , ৩১ অক্টোবর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

চন্দনাইশে ফার্মাসিস্ট ছাড়াই ওষুধ বিক্রি: দুই দোকানকে জরিমানা ও অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

প্রতিবেদক
মোহাম্মদ ওমর ফারুক, চন্দনাইশ, চট্টগ্রাম।
অক্টোবর ৩১, ২০২৬ ৬:০৪ অপরাহ্ণ

​চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় ফার্মাসিস্ট ছাড়াই অবৈধভাবে ওষুধ বিক্রির দায়ে দুটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৩১ অক্টোবর) পরিচালিত এই অভিযানে প্রতিষ্ঠান দুটিকে সর্বমোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, চন্দনাইশের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় ‘ঔষধ ও কসমেটিক্স আইন, ২০২৩’ লঙ্ঘনের সত্যতা পাওয়ায় প্রতিটি দোকানকে ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি, ওষুধ বিক্রির ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক রেজিস্টার আবশ্যিকভাবে সংরক্ষণের বিষয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কড়া সতর্কবার্তা দেওয়া হয়।

​অভিযান চলাকালে স্বাস্থ্য কমপ্লেক্সের পার্শ্ববর্তী একটি গোডাউনে আবাসিক বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে বাণিজ্যিক কার্যক্রম চালানোর অবৈধ বিষয়টিও ধরা পড়ে। তাৎক্ষণিকভাবে ওই গোডাউনের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং দ্রুত বাণিজ্যিক সংযোগ নেওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

উক্ত অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রশ্মি চাকমা এবং হাসপাতাল পরিচালনা কমিটির সদস্যবৃন্দ। জনস্বার্থ রক্ষা, ওষুধ বিক্রিতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সব ধরনের অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইউএনও মো. আবদুর রহমান।

সর্বশেষ - আইন ও অপরাধ

error: Content is protected !!
%d bloggers like this: