রাঙামাটির কাপ্তাইয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০২৫ ও ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) কাপ্তাই প্রজেক্টে অবস্থিত কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র পরিচালিত বিদ্যালয়টির মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান।
বিশেষ অতিথি ছিলেন কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের উপব্যবস্থাপক প্রকৌশলী মো. সাইফুর রহমান, শহীদ শামসুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হানিফ, শিশু নিকেতন স্কুলের প্রিন্সিপাল রেহানা আক্তার রেখা, সিবিএ সভাপতি মো. বেলাল ও সাধারণ সম্পাদক মো. বেলায়েত হোসেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষক দিপানন্দ বড়ুয়া।
পরে প্রধান অতিথি প্রকৌশলী মাহমুদ হাসান কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন।


















