শুক্রবার , ১ আগস্ট ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

মারকাযুল ফুরকান শিক্ষা পরিবারের আন্তর্জাতিক ইসলামিক কনফারেন্স অনুষ্ঠিত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১, ২০২৫ ১০:৩০ অপরাহ্ণ

মারকাযুল ফুরকান শিক্ষা পরিবার আয়োজিত আন্তর্জাতিক ইসলামিক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আল্লামা ড. আ ফ ম খালিদ হোসেন, প্রধান স্কলার ও স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন পাকিস্তানের জনপ্রিয় ইসলামিক স্কলার ও আন্তর্জাতিক দা’য়ী মুফতি তারিক মাসুদ। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় জনপ্রিয় দা’য়ী মুফতি আনাস সহ দেশ বিদেশের শীর্ষ ইসলামিক স্কলারগণ। আন্তর্জাতিক ইসলামিক কনফারেন্স এর সভাপতিত্ব করেন মারকাযুল ফুরকান শিক্ষা পরিবারের উপদেষ্টা মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী। সার্বিক পরিচালনায় ছিলেন মুহাম্মাদ মোশাররফ হোসাইন মাহমুদ,চেয়ারম্যান, মারকাযুল ফুরকান শিক্ষা পরিবার।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপদেষ্টা বলেন, বিশ্বের সকল মুসলমান একটি দেহের ন্যায়।তাই বিশ্বের সকল মুসলমানদের সাথে আমাদের সৌভাতৃত্ব্পূর্ণ সম্পর্ক জোরদার করতে হবে। শিক্ষা,সংস্কৃতি, ব্যবসা বাণিজ্য সহ সামরিক বেসামরিক সকল ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করতে হবে।

প্রধান স্কলার হিসেবে পাকিস্তানের আন্তর্জাতিক জনপ্রিয় ইসলামিক স্কলার ও দা’য়ী মুফতি তারিক মাসুদ তার সাবলীল বক্তব্যে ইসলাম ও মুসলমানদের গৌরবময় ইতিহাস, ঐতিহ্য তুলে ধরে বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে জ্ঞান, বিজ্ঞান এবং প্ৰযুক্তি ও শিক্ষায় মুসলমানদের অগ্রণী ভূমিকা পালনে এগিয়ে আসার আহবান জানান।

আন্তর্জাতিক ইসলামিক কনফারেন্সে আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন মাওলানা মাওলানা আব্দুল বাসেত খান,খতিব, বনশ্রী সেন্ট্রাল জামে মসজিদ।মুফতি হাসান জামিল খতিব, সাইন্স ল্যাবরেটরী জামে মসজিদ।মাওলানা আহমদ আলী কাসেমী,নায়েবে আমির, হেফাজতে ইসলাম বাংলাদেশ।মুফতি সাখাওয়াত হোসেন রাজি, মহাসচিব, ইসলামী ঐক্য জোট। মুফতি মুস্তাকুন্নবী কাসেমী, মুহতামিম, সুধন্যপুর মাদরাসা কুমিল্লা। মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, মুহাদ্দিস,বারিধারা মাদরাসা। মুফতি আলী হাসান ওসামা,মুফাসসিরে কোরআন ঢাকা। মুফতি রেজাউল করিম আবরার,সাধারণ সম্পাদক, জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ।

মুফতি মনির হোসাইন কাসেমী, মুহতামিম, জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসা।মোহাম্মদ রাকিব হোসেন।ব্যাবস্থাপনা পরিচালক, লুমিনাস গ্রুপ। ফারুক আহমদ, সহকারী সচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয়। মাওলানা হিশামুর রহমান তালহা,প্রোগ্রাম ব্যাবস্থাপক। মুফতি ইমাদ উদ্দিন,মুহাদ্দিস, ফরিদাবাদ মাদরাসা।

সভাপতির বক্তব্যে মারকাযুল ফুরকান শিক্ষা পরিবারের উপদেষ্টা মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী বলেন, এমন একটি আন্তর্জাতিক ইসলামিক কনফারেন্স আয়োজন করতে পেরে মারকাযুল ফুরকান শিক্ষা পরিবার সত্যিই আনন্দিত। মাননীয় ধর্ম উপদেষ্টা আল্লামা ড. আ ফ ম খালিদ হোসেন ও পাকিস্তানের আন্তর্জাতিক জনপ্রিয় ইসলামিক স্কলার ও দা’য়ী মুফতি তারিক মাসুদ সহ সকল স্কলারদের অংশ গ্রহণ এ আয়োজনকে সাফল্য মন্ডিত করেছে।

এ প্রসঙ্গে মারকাযুল ফুরকান শিক্ষা পরিবারের চেয়ারম্যান মাওলানা মুহাম্মাদ মোশাররফ হোসাইন মাহমুদ বলেন, বাংলাদেশের অন্যতম ইসলামী ও আধুনিক শিক্ষার পথিকৃৎ মারকাযুল ফুরকান শিক্ষা পরিবারের আয়োজনে ও আমন্ত্রণে বাংলাদেশে আগমন করেছেন পাকিস্তানের জনপ্রিয় ইসলামিক স্কলার ও আন্তর্জাতিক দা’য়ী মুফতি তারিক মাসুদ সহ দেশ বিদেশের শীর্ষ ইসলামিক স্কলারগণ।

তাদের অংশ গ্রহণে আন্তর্জাতিক মানের একটি কনফারেন্স আয়োজন করতে পেরে মারকাযুল ফুরকান শিক্ষা পরিবার আনন্দিত। বিশেষ সারা দেশ থেকে যে অভূতপূর্ব সাড়া পেয়েছি এতে আমরা অভিভূত।বিশেষ করে ৫০০ থেকে ১০০০ টাকায় টিকেট সংগ্রহ করে এমন স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ সত্যিই বিরল। এ জন্য মারকাযুল ফুরকান শিক্ষা পরিবারের পক্ষ থেকে আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এমন আরও যুগোপোযগী ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান আমরাও উপহার দিতে চাই।

দিনব্যাপী এ আয়োজন বেলা ৩টায় শুরু হয়ে রাত ১১টা পর্যন্ত চলে। সারাদেশ থেকে প্রায় ২৫০০ শ্রোতা দর্শকে পরিপূর্ন ছিল বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র।
পবিত্র কোরআন তেলাওয়াত,ইসলামী সংগীত ও দেশাত্ববোধক গানে মুখরিত ছিল পুরো আয়োজন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আপোষহীন নেত্রীকে দেখতে ছুটে গেলো সাবেক সাংসদ ওয়াদুদ ভুঁইয়া

রাবিপ্রবিতে বিশ্বমানের ৯ গবেষক শিক্ষককে সংবর্ধনা  

ঢাবিতে স্টুডেন্টস ফর সভারেন্টি  / পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করার পাঁয়তারা চলছে

বাঘাইছড়িতে রোটারি ক্লাবের শীতবস্ত্র বিতরণ 

কাপ্তাই জেলা নৌ স্কাউটসের ১১ জন স্কাউটস এর প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড অর্জন 

রাঙামাটির সাপছড়িতে ইউপিডিএফ সদস্য খুন

পাহাড়ে অসাম্প্রদায়িক সহাবস্থান নিশ্চিত করতে হবে

রামগড় সীমান্তে ভারতীয় রুপিসহ বাংলাদেশী আটক

কোন নেতাকর্মীর কারণে দলের দুর্নাম হলে কাউকে ছাড় দেওয়া হবে না-অ্যাড. মামুনুর রশীদ

পাহাড়ের মানুষ অনিশ্চিয়তা ও নিরাপত্তায় ভোগছে – মোনঘরের সুবর্ণজয়ন্তীতে সন্তু লারমা

error: Content is protected !!
%d bloggers like this: