বুধবার , ১৭ সেপ্টেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

মাদক, জুয়া, সন্ত্রাস, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে প্রতিরোধ গড়ে তুলতে হবে- ঈদগাঁওয়ে ওসি মছিউর

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
সেপ্টেম্বর ১৭, ২০২৫ ৭:১৪ অপরাহ্ণ

কক্সবাজারের ঈদগাঁও থানার ওসি মোঃ মছিউর রহমান  বলেছেন, সামাজিক সচেতনতা সৃষ্টির মাধ্যমে মাদক, জুয়া, সন্ত্রাস, ইভটিজিং ও বাল্যবিবাহ বন্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। পুলিশ তাদের সেবা প্রতিটি মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। শুধুমাত্র পুলিশের দ্বারা আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ সম্ভব নয়। সমাজের মূল সমস্যা গুলোর মধ্যে সন্ত্রাস, মাদক, জুয়া, বাল্য-বিবাহ, ইভটিজিং ও কিশোরগ্যাং অন্যতম। সামাজিক সচেতনতা ছাড়া এসব অপরাধ নির্মূল করা যাবে না।

তিনি বলেন, পুলিশি সেবাকে জনগণের কাছে পৌঁছে দেওয়া, সেবার কার্যক্রমকে গতিশীল ও কার্যকর করা এবং পুলিশের সাথে প্রান্তিক জনগোষ্ঠীর জনসম্পৃক্ততা বৃদ্ধি করা হচ্ছে। যে কোনো ধরনের অপরাধের তথ্য থানার অফিসার ইনচার্জ নম্বরে ফোন করে জানানোর জন্য ওসি সকলের প্রতি আহবান জানান।

ওসি মোঃ মছিউর ১৭ সেপ্টেম্বর বুধবার  বিকেলে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের পশ্চিম গোমাতলী বাজারে অনুষ্ঠিত সচেতনতামূলক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

শিক্ষক আতাউল গনি ওসমানীর সঞ্চালনায় স্থানীয় প্রবীণ মুরব্বি মোস্তাক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন, সাবেক মেম্বার হায়দর আলী, প্রধান শিক্ষক আবদুল জলিল, স্থানীয় ওয়ার্ড মেম্বার আবদুল্লাহ বিন সৈয়দ সিদ্দিকী, মাষ্টার নজরুল ইসলাম, মুফতি আজিজুল হক ও ঈদগাঁও উপজেলা প্রেস ক্ৱাব সভাপতি সেলিম উদ্দিন প্রমুখ।

এসময় বিভিন্ন স্কুল ও মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, মসজিদের ইমাম, স্থানীয় ব্যবসায়ীসহ সাধারণ জনগন উপস্থিত ছিলেন।

সভার শুরুতে ওসি মোঃ মছিউর রহমান ঈদগাঁওর  আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশি সেবার মান ও থানা এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে উপস্থিত সুধীজন ও নানা শ্রেণি-পেশার মানুষের সাথে উন্মুক্ত আলোচনায় অংশ নেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

এই দেশ থেকে ইউপিডিএফকে বিতাড়িত করা হবে- ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক

সেনাবাহিনী প্রধানের পক্ষ থেকে রাঙামাটি রিজিয়নের ঈদ উপহার প্রদান

বিশ্বে ধর্মীয় শান্তি ও সম্প্রীতিতে এগিয়ে আছে বাংলাদেশ- বান্দরবানে মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং

“শ্রীশ্রী সার্বজনীন মহাযজ্ঞ” সেনাবাহিনীর অর্থ সহায়তা

রাজস্থলীতে নিখোঁজ রিপনের খোঁজ মিলল ডংনালা রোডে

আশিকার আয়োজনে কাপ্তাইয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত

বড়দিন উদযাপন কমিটির সাথে পুলিশ সুপারের মতবিনিময়

কাউখালীতে বঙ্গবন্ধু বৃত্তি প্রদান

রাঙামাটিতে বিজয় দিবস উপলক্ষে বিজয় মেলা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

কাপ্তাই সংরক্ষিত বনে অবমুক্ত হলো বিপন্ন প্রজাতির গোলবাহার অজগর

error: Content is protected !!
%d bloggers like this: