বুধবার , ২৭ সেপ্টেম্বর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

পাহাড়ের দরিদ্র মানুষের কল্যাণে শেখ হাসিনা আর নৌকার বিকল্প নেই-এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি
সেপ্টেম্বর ২৭, ২০২৩ ৪:২৭ অপরাহ্ণ

 

খাগড়াছড়ি সদরের ত্রিপুরা-মারমা অধ্যুষিত প্রত্যন্ত জনপদে বুধবার দিনভর জনসংযোগ করেছেন খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। এসময় তিনি সাধারণ মানুষের সুখ-দু:খের খবরাখবর নেয়ার পাশাপাশি তৃণমূল ও প্রান্তিক মানুষের জন্য বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেয়া বিভিন্ন ধরনের সামাজিক নিরাপত্তা বেষ্টনী, ভাতা, উপবৃত্তি, কমিউনিটি ক্লিনিক, সোলার হোম সিস্টেমসহ জনস্বাস্থ্য উন্নয়নের কথা প্রচার করেন।

পরে তিনি ছোট খাগড়াছড়ি পাড়ার মাঝখানে একটি মাঠে পেরাছড়া ইউনিয়নের ৭-৮ও ৯ নং ওয়ার্ডের জনপ্রতিনিধিদের উদ্যোগে আয়োজিত বর্ণিল এক জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

গোলাবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জ্ঞান রঞ্জন ত্রিপুরা’র সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সভাপতি ও একই সাথে প্রতিমন্ত্রী পদ-মর্যাদায় শরণার্থী টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে জয়ী করতে খাগড়াছড়ি আসনে নৌকার প্রার্থীকে জয়ী করার উদাত্ত আহ্বান জানান।

তিনি বলেন, মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক যেভাবে দেশ স্বাধীনের পাহাড়ি এলাকার দরিদ্র মানুষের জন্য উন্নয়ন বোর্ড সৃষ্টির চিন্তা করেছিলেন; একইভাবে তাঁর কন্যা শেখ হাসিনাও পাহাড়ি এলাকার মানুষের জীবনমান উন্নয়নের জন্য আপ্রাণ চেষ্টা অব্যাহত রেখেছেন।

জনসভায় অন্যান্যদের মধ্যে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়–য়া, জেলা আওয়ামীলীগের যুগ্ম-সা. সম্পাদক এড. আশুতোষ চাকমা, খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি সঞ্জীব ত্রিপুরা, সা. সম্পাদক বিশ্বজিত রায়দাশ, জেলা যুব মহিলা আওয়ামীলীগ’র সভাপতি বিউটি রানি ত্রিপুরা, সদর উপজেলার ভাইস- চেয়ারম্যান আকতার হোসেন, পেরাছড়া ইউপি চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা এবং গোলাবাড়ি ইউপি চেয়ারম্যান জ্ঞানদত্ত ত্রিপুরা বক্তব্য রাখেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটি বান্দরবান সীমান্তে গোলাগুলিতে নিহত ৩

‎রাঙামাটিতে শিক্ষক নিয়োগে ৯৩% মেধাভিত্তিক নিয়োগসহ আট দফা দাবিতে শিক্ষার্থীদের স্মারকলিপি

চন্দ্রঘোনায় কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের কর্মশালা 

কাপ্তাই উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কাউখালীর কলমপতি কাঠব্যবসায়ী সমিতি / পলাতক আ.লীগ নেতারা, অফিসে বিক্ষুব্ধদের তালা, ১৬ বছরের হিসাব আর নতুন কমিটি দাবি

নানিয়ারচরে ৪৩০ পিস ইয়াবাসহ আটক ৩

চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল

খাগড়াছড়িতে গুণী লেখক নোয়ারাম চাকমা’র ১০২তম জন্মবার্ষিকী পালন

সাক্রাছড়ি উচ্চ বিদ্যালয়ে শ্রেণী কক্ষ সংকট নিয়েই চলছে পাঠদান 

বক্সার সুর কৃষ্ণকে সেনাবাহিনীর সংবর্ধনা

error: Content is protected !!
%d bloggers like this: