মঙ্গলবার , ২৪ নভেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে মোবাইল কোর্টের অভিযান, ১ হাজার ৭০০ মিটার অবৈধ জব্দ জাল পুড়িয়ে ধ্বংস

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
নভেম্বর ২৪, ২০২৬ ১০:১০ অপরাহ্ণ

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর সংযুক্ত কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে ১ হাজার ৭০০ মিটার অবৈধ জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)। পরে জব্দ করা এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর)  রাঙামাটির কাপ্তাই উপজেলার শিলছড়ি সীতাপাহাড় সংলগ্ন কর্ণফুলী নদীর অংশে এ অভিযান পরিচালনা করা হয়।

কাপ্তাই সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে পরিচালিত এ অভিযানে ৩০০ মিটার দৈর্ঘ্যের দুটি কারেন্ট জাল এবং ৫৫০ মিটার দৈর্ঘ্যের দুটি চরঘেরা জাল জব্দ করা হয়। পরে জব্দ করা মোট ১ হাজার ৭০০ মিটার অবৈধ জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় কাপ্তাই সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মো. এরশাদ বিন শহীদ এবং কাপ্তাই থানা-পুলিশের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

সংশ্লিষ্টরা জানান, হালদা নদীর মা মাছের নিরাপদ প্রজনন, মাছের বংশবিস্তার ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্রের উন্নয়ন, সংরক্ষণ এবং মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটির বরকলে ২ ছাত্রলীগ নেতা আটক

কল্পনা অপহরণ মামলার তদন্ত প্রতিবেদনে নারাজির অধিকতর শুনানি আগামী ২২ অক্টোবর

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৭মার্চ পালন

থানচিতে ফের ব্যাংকে ডাকাতি করেছে সন্ত্রাসীরা

পাকুয়াখালী গণহত্যার বিচারের দাবি পিসিসিপি’র

ব্যস্ত সময় পার করছেন চন্দ্রঘোনা ইউনিয়ন নির্বাচনের প্রার্থীরা

মহালছড়িতে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম কার্যক্রমের উদ্ভোধন

কাউখালী উপজেলা যুবলীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 

প্রয়াণের ১৮ বছরেও জন্মস্থানে নির্মিত হয়নি রাজগুরু অগ্রবংশ মহাথেরোর ভাস্কর্য, বৌদ্ধ সমাজে ক্ষোভ

রাঙামাটি সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

error: Content is protected !!
%d bloggers like this: