বুধবার , ৩ এপ্রিল ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

থানচিতে ফের ব্যাংকে ডাকাতি করেছে সন্ত্রাসীরা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান।
এপ্রিল ৩, ২০২৪ ৩:২৯ অপরাহ্ণ

২৪ ঘন্টায় না পেরুতে বান্দরবানে রুমায় উপজেলার সোনালী ব্যাংকে ডাকাতি পর ফের পাহাড়ে সশস্ত্র সন্ত্রাসীরা থানচি উপজেলার কৃষি ব্যাংক ও সোনালী ব্যাংকে প্রবেশ করে ডাকাতি ঘটনা ঘটেছে।

এসময় সোনালী ব্যাংক থেকে ১৫ লক্ষ এবং কৃষি ব্যাংক থেকে ২ লক্ষ ৪৫ হাজার ব্যাংক লুট করে নিয়ে গেছে সন্ত্রাসীরা।

বুধবার (০৩ এপ্রিল) দুপুরে থানচি উপজেলা বাজার এলাকা কৃষি ব্যাংক ও সোনালী ব্যাংকে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুন।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুর ১টার দিকে থানচি বাজারে ঢুকে পাহাড়ের অস্ত্রধারী সন্ত্রাসী সংগঠন তারা দুই ভাগে ভাগ হয়ে সোনালী এবং কৃষি ব্যাংকে অস্ত্রের মুখে প্রবেশ করে।

এসময় সন্ত্রাসীরা ব্যাংকে কর্মকর্তাদের জিম্মি করে ব্যাংক থেকে টাকা লুট করে নিয়ে যায়। পাহাড়ে কোন দলটি ঘটনা ঘটিয়ে তা এখনও নিশ্চিত করছে না প্রশাসন। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুন জানান, দুপুরে সশস্ত্র একদল সন্ত্রাসী উপজেলার সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংক এ পৃথক ভাবে হামলা চালায়। এসময় ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের জিম্মি করে সেনালী ব্যাংক হতে ১৫ লাখ এবং কৃষি ব্যাংক থেকে ২ লাখ ৪৫ হাজার টাকা লুট করে নিয়ে যায় সশস্ত্র সন্ত্রাসীরা। পরে তদন্ত করে বিস্তারিত জানা যাবে। এর আগে পাহাড়ের সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) শতাধিক অস্ত্রধারী সন্ত্রাসীরা মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এসে বাজারের মসজিদ ও ব্যাংক ঘেরাও করে সবাইকে জিম্মি করে রাখে। এ সময় তারা সোনালী ব্যাংকের ঢুকে এক কোটি ৫৯ লাখ টাকাসহ ডিউটি পুলিশের ১০টি অস্ত্র ও আনসার বাহিনীর ৪টি অস্ত্র ছিনিয়ে নিয়ে যায়। তারা চলে যাওয়ার সময় রুমা সোনালী ব্যাংকের ম্যানেজারকে অপহরণ করে নিয়ে যায়। এদিকে ঘটনার পর এলাকা নিরাপত্তা স্বার্থে উপজেলায় পুলিশ, বিজিবি, সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ব্যাঙছড়ি বৌদ্ধ বিহারের ছাত্রাবাসের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন 

নিরাপদ খাদ্য ও প্রযুক্তিনির্ভর কৃষি চর্চায় বাঘাইছড়িতে দিনব্যাপী ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নে অনলাইন অ্যাক্টিভিস্টদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা

পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের স্থবিরতায় বন্ধ ৪৫৫০ পাড়া কেন্দ্র

রুমায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

ভিসি নিয়োগের দাবিতে রাবিপ্রবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

কাপ্তাই নির্সগ রিভার ভ্যালি উদ্বোধন করলেন ডঃ মাহফুজুর রহমান

রাঙামাটিতে ৬ সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়েরের নিন্দা কেইউজে’র

তুলাবান উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবাগত ছাত্র-ছাত্রীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন

বাঘাইছড়িতে স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

error: Content is protected !!
%d bloggers like this: