বৃহস্পতিবার , ১২ অক্টোবর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

দীঘিনালায় নৌকায় ভোট চাইলেন কুজেন্দ্র লাল ত্রিপুরা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি
অক্টোবর ১২, ২০২৩ ৩:০৪ অপরাহ্ণ

দেশে চলমান উন্নয়ন অব্যাহত রাখতে দীঘিনালাবাসীকে আবারো নৌকায় ভোট দেওয়ার আহবান জানিয়েছেন খাগড়াছড়ি সংসদীয় আসনে একমাত্র সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।

বৃহস্পতিবার দীঘিনালা মাইনি ভেলী মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত সমাবেশে  প্রধান অতিথির বক্তব্যে  এ আহবান জানান কুজেন্দ্র লাল ত্রিপুরা।

খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় সরকারের বিভিন্ন দপ্তর হতে সামাজিক নিরাপত্তার আওতায় সুবিধা প্রাপ্ত উপকারভোগীদের নিয়ে বিশাল সমাবেশ করে দীঘিনালা উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন গুলো।

কুজেন্দ্র লাল বলেন সারা দেশের ন্যায়, খাগড়াছড়িতেও শিক্ষা, সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্য ও তথ্য প্রযুক্তি খাতে সরকার ধারাবাহিক প্রনোদনা প্রদান অব্যহত রেখেছে।

এরই আওতায় খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় প্রায় ৬ হাজার পবিরারের মাঝে এ সুবিধা প্রদান করা হয়েছে। সরকারের এ সুবিধা প্রদান অব্যহত থাকবে বলে জানান তিনি। এ সময় তিনি আরো বলেন শেখ হাসিনা সরকারের সময়ে কোন মানুষ গৃহহীন থাকবেন না। গৃহহীনদের ঘর দেয়া হয়েছে। দেশ স্বাধীন করেছেন মুক্তি যোদ্ধারা, তাদের কোন সরকার মূল্যায়ন করেনি। একমাত্র শেখ হাসিনা সরকার তাদের মূল্যায়ন করেছেন। দেশ এগিয়ে যাচ্ছে দেশকে এগিয়ে নেয়ার জন্য তিনি আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আবারও নৌকায় ভোট চান।

অনুষ্ঠানে উপেজলা চেয়ারম্যান মোঃ কাশেম এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য কল্যান মিত্র বড়ুয়া, জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক এড. আশুতোষ চাকমা, মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শতরূপা চাকমা প্রমুখ। এ সময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদারসহ জেলা, উপজেলার আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সামাজিক নিরাপত্তার আওতায় সু্বিধাভোগীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

উন্নয়ন বোর্ডের হিসাব সহকারী বিকাশ দেওয়ান আর নেই

বাঘাইছড়ি মাতৃভাষা ব্যাডমিন্টন টূর্নামেন্টের চ্যাম্পিয়ন রুপেন ও তুহিন চাকমা 

গণমাধ্যমকর্মীরা স্বাধীন ও স্বচ্ছ হতে হবে- ওয়াদুদ ভূইয়া

চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের ১১৮ তম পদার্পণ উদযাপন

রাঙামাটির সাথে ৫ উপজেলার লঞ্চ চলাচল বন্ধ; ব্যাহত হচ্ছে যাতায়াত; বেড়েছে দুর্ভোগ

রামগড়ে বাজার নিয়ন্ত্রণে টাস্কফোর্সের অভিযান, জরিমানা ও সতর্কবার্তা

রাজস্থলীতে তিনটি পূজা মান্ডপে দূর্গা উৎসব প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সম্পন্ন

রাজস্থলীতে জীববৈচিত্র্য সংরক্ষণে বিসিজি সদস্যদের কারিগরি প্রশিক্ষণ অনুষ্ঠিত

কাপ্তাই ইউএনও’র হস্তক্ষেপে মুক্তি মিললো ৪ শিশুর

রাবিপ্রবিতে শিক্ষা বৃত্তি নীতিমালা প্রণয়ন বিষয়ক সভা অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: