মঙ্গলবার , ১০ ফেব্রুয়ারি ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে প্রস্তুত ২২টি ভোট কেন্দ্র: ৮টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
ফেব্রুয়ারি ১০, ২০২৬ ৩:৪২ অপরাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটির কাপ্তাই উপজেলার ২২ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। তৎমধ্যে ৮ টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইন শৃঙ্খলা বাহিনী। কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল জানান কাপ্তাই থানাধীন ওয়াগ্গা ইউনিয়ন এর সাক্রাছড়ি হাই স্কুল, মুরালী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওয়াগ্গা উচ্চ বিদ্যালয় এবং চন্দ্রঘোনা ইউনিয়ন এর কেপিএম হাই স্কুল এবং  আল আমিন নুরিয়া মাদ্রাসা কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। অপরদিকে চন্দ্রঘোনা থানার ওসি এস এম সাকের জানান চন্দ্রঘোনা থানাধীন চিৎমরম ইউনিয়ন এর চাকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রাইখালী ইউনিয়ন এর ভালুকিয়া নিন্ম মাধ্যমিক বিদ্যালয় ও ডংনালা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

কাপ্তাই উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রুহুল আমিন জানান, কাপ্তাইয়ে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহন করা হয়েছে। নির্বাচনের দিন প্রতিটি কেন্দ্রে ১৩ জন আনসার সদস্যের পাশাপাশি পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এছাড়া স্ট্রাইকিং ফোর্স হিসাবে বিজিবি এবং সেনাবাহিনীর সদস্যরা টহলে আছেন।

কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তা মিতা পারিয়াল জানান কাপ্তাই উপজেলার ৫ টি ইউনিয়নে মোট ভোটার ৫০ হাজার ৯ শত ৫৯ জন, তৎমধ্যে পুরুষ ভোট ২৬ হাজার ৪ শত ৪১ জন এবং মহিলা ভোটার ২৪ হাজার ৫ শত ১৮ জন। ২২ টি ভোট কেন্দ্রে ১০০ টি পুলিং বুথে ২২ জন  প্রিসাইডিং অফিসার ৯৯ জন সহকারী প্রিসাইডিং অফিসার এবং ১ শত ৯৮ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা আলোচনার মাধ্যমেই সমাধান সম্ভব- উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

লংগদুতে জমি দখল নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগে থমথমে পরিবেশ

কুষ্ঠরোগ নির্মুল করতে হলে সবাইকে সচেতন হতে হবে

বরকলের ৯ কৃষক সমিতিকে পাওয়ার টিলার বিতরণ

কাপ্তাই চন্দ্রঘোনা ক্রীস্টিয়ান হাসপাতালে হামলার প্রধান আসামী গ্রেফতার

খাগড়াছড়ি গুইমারা থানা পুলিশের অভিযানে গাজাসহ আটক-২

বিলাইছড়িতে ভিডব্লিউবি’র চাউল বিতরণ

আন্তর্জাতিক নারী দিবসে কাপ্তাইয়ে র‍্যালী ও আলোচনা সভা

রাঙামাটিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা বাবু গ্রেফতার

নানিয়ারচরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ১২ ডিসেম্বর

error: Content is protected !!
%d bloggers like this: