মঙ্গলবার , ১০ ফেব্রুয়ারি ২০২৬ | ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

বাঘাইছড়ির দুর্গম অঞ্চলে হেলিকপ্টারে পৌঁছাল নির্বাচনী সরঞ্জাম ও কর্মকর্তা

প্রতিবেদক
ইমরান হোসেন, বাঘাইছড়ি, রাঙামাটি
ফেব্রুয়ারি ১০, ২০২৬ ১:০৬ অপরাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে নির্বাচনী প্রস্তুতি জোরদার করা হয়েছে। ইতোমধ্যে এসব এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে নির্বাচনী সরঞ্জাম, প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পৌঁছে দেওয়া হচ্ছে।

আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মারিশ্যা জোন (২৭ বিজিবি)র হেলিপ্যাড থেকে তিনটি দুর্গম ভোটকেন্দ্রে মোট ৬৬ জন নির্বাচনী কর্মকর্তা ও ব্যালটসহ প্রয়োজনীয় সরঞ্জাম পাঠানো হয়। কেন্দ্রগুলো হলো ভাইবোনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নিউলংকর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সিজক দজর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়।

এর আগে সোমবার (৯ ফেব্রুয়ারি) একই হেলিপ্যাড থেকে আরও তিনটি দুর্গম ভোটকেন্দ্রে নির্বাচনী কর্মকর্তা ও সরঞ্জাম পাঠানো হয়। ওই দিন তুইছুই সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাটলিং সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শিয়ালদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ৫৬ জন নির্বাচনী কর্মকর্তাকে পৌঁছে দেওয়া হয়।

এদিকে নির্বাচনকে সামনে রেখে বাঘাইছড়ি উপজেলা মিনি স্টেডিয়ামে মারিশ্যা ১৩ আনসার ব্যাটালিয়ন ও ভিডিপির নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে নির্বাচনী দায়িত্ব পালনে শৃঙ্খলা, নিরপেক্ষতা ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।

উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল থেকেই উপজেলার কয়েকটি দূরবর্তী কেন্দ্রে পর্যায়ক্রমে নির্বাচনী সরঞ্জাম ও কর্মকর্তাদের পাঠানো হয়েছে। অবশিষ্ট কেন্দ্রগুলোতে আগামীকাল থেকে সরঞ্জাম ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পৌঁছে দেওয়া হবে।

প্রশাসন সূত্র আরও জানায়, দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় স্বাভাবিক যানবাহনে যোগাযোগ সম্ভব না হওয়ায় হেলিকপ্টারের মাধ্যমে নিরাপদ ও সময়োপযোগীভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!
%d bloggers like this: