শুক্রবার , ২৫ এপ্রিল ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বাঘাইছড়িতে ঈদুল ফিতর উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

প্রতিবেদক
প্রতিনিধি, বাঘাইছড়ি, রাঙামাটি
এপ্রিল ২৫, ২০২৫ ১০:৪২ অপরাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়িতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) বিকাল ৩টায় মুসলিম ব্লক সরকারি প্রাঃ বিদ্যালয় সংলগ্ন মাঠে আয়োজক “মুসলিম ব্লক ফুটবল একাদশ” এর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উৎসবমুখর ফাইনাল ম্যাচটি।

ফাইনাল খেলায় মুখোমুখি হয় “মুসলিম ব্লক ফ্রেন্ডশিপ একাদশ” বনাম “পশ্চিম মুসলিম ব্লক যুব উন্নয়ন ক্লাব”। খেলায় মুসলিম ব্লক ফ্রেন্ডশিপ একাদশকে ২-১ গোলে পরাজিত করে বিজয়ী হয় পশ্চিম মুসলিম ব্লক যুব উন্নয়ন ক্লাব। খেলাটি উপভোগ করতে স্থানীয় জনতার ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। মাঠজুড়ে ছিল উৎসবের আমেজ, উৎসাহী দর্শকদের করতালিতে মুখর ছিল পুরো আয়োজন।

খেলার শুরুতেই জাতীয় সংগীত পরিবেশনা ও ফিলিস্তিনকে স্মরণের মাধ্যমে খেলার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। টুর্ণামেন্ট পরিচালনা কমিটি সভাপতি মোঃ সেলিম জাবেদ মুসা এর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধনী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপি’র সহ-সভাপতি ও বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি মোঃ নিজাম উদ্দিন বাবু। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী, বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ মো: হুমায়ুন কবির, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রহমত উল্লাহ খাজা,উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মো: আবুল কালাম আজাদ, টুর্নামেন্ট পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা নূর মোহাম্মদ সহ উপজেলা ও পৌর বিএনপি’র নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্রীড়া ও সংস্কৃতির বিকাশের মাধ্যমে সমাজে ইতিবাচক প্রভাব পড়ে। যুব সমাজকে মাদক ও সন্ত্রাসমুক্ত রাখার জন্য এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাঁরা ভবিষ্যতেও নিয়মিতভাবে খেলাধুলার এমন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন। খেলা শেষে বিজয়ী ও রার্নারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আর্ন্তজাতিক প্রতিবন্ধী দিবসে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে হুইল চেয়ার বিতরণ

বিদায়ের মঞ্চে অশ্রুসিক্ত মহালছড়ির শিক্ষকরা, সম্মান জানাল প্রাথমিক শিক্ষা পরিবার

বাঘাইছড়িতে মানসিক রোগীর দায়ের কোপে ট্রাক্টর চালক খুন; উত্তেজিত জনতার পিটুনীতে ঘাতক খুন

লংগদুতে খাদ্যবান্ধব চাল জব্দ: ৪২ বস্তা চাল ও ৩৯ কার্ড উদ্ধার

৬ বছর পর আগামীকাল রামগড়ে আসছেন ওয়াদুদ ভুইয়া

খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ মোঃ আব্দুল্লাহ আল মামুন এর উদ্যোগে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ 

রাঙামাটি দারুসসালাম ইসলামিক একাডেমিতে কম্বল বিতরণ

খাগড়াছড়িতে মাসব্যাপি ঈদ আনন্দ ও বৈশাখী মেলা শুরু

ওয়াদুদ ভূইয়ার বাড়িতে হামলা গাড়ি ভাংচুর অগ্নিসংযোগ

দীঘিনালায় নানা আয়োজনে জাতীয় শিশু দিবস পালিত 

error: Content is protected !!
%d bloggers like this: