শনিবার , ২৮ নভেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

তিন সপ্তাহ পর চালু হলো কাপ্তাই আপস্ট্রিম জেটিঘাটের সাপ্তাহিক হাট

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
নভেম্বর ২৮, ২০২৬ ৩:০২ অপরাহ্ণ

দীর্ঘ তিন সপ্তাহ বন্ধ থাকার পর অবশেষে প্রশাসনের সহযোগিতা ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে আবারও চালু হয়েছে রাঙামাটির কাপ্তাই আপস্ট্রিম জেটিঘাটের ঐতিহ্যবাহী সাপ্তাহিক হাট। শনিবার (২৮ নভেম্বর) ভোর থেকে হাটের কার্যক্রম শুরু হওয়ায় ক্রেতা-বিক্রেতাদের মাঝে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য।

বিলাইছড়ি, বরকল, হরিণছড়া, রাঙামাটি সদর ও কাপ্তাইয়ের দুর্গম পাহাড়ি এলাকা থেকে পাহাড়ি-বাঙালি ব্যবসায়ীরা নৌপথে এবং চট্টগ্রামের রাউজান, রাঙ্গুনিয়াসহ আশপাশের বিভিন্ন উপজেলা থেকে ব্যবসায়ীরা সড়কপথে পণ্য নিয়ে হাটে আসেন। ভোর থেকেই হাটে ক্রেতা-বিক্রেতাদের সরব উপস্থিতি দেখা যায়। নিজেদের প্রয়োজনীয় পণ্য কেনাবেচায় ব্যস্ত হয়ে ওঠেন উভয় সম্প্রদায়ের মানুষ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, একটি আঞ্চলিক  সংগঠনের পক্ষ থেকে কাপ্তাইয়ের ঠিকাদার ও ব্যবসায়ীদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করা হচ্ছিল বলে অভিযোগ রয়েছে। ব্যবসায়ীরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বিলাইছড়ি, রাঙামাটি সদর, হরিণছড়াসহ আশপাশের পাহাড়ি এলাকার লোকজনকে হাটে আসতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। এতে টানা তিন সপ্তাহের বেশি সময় ধরে হাটের স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকে। ফলে পাহাড়ি ও বাঙালি ব্যবসায়ীদের মধ্যে কোটি টাকার বেচাকেনা ব্যাহত হয়।

পরবর্তীতে সংশ্লিষ্ট সংগঠন, প্রশাসন ও ব্যবসায়ী প্রতিনিধিদের মধ্যে আলোচনার মাধ্যমে সৃষ্ট সমস্যার সমাধান হলে শনিবার থেকে পুনরায় হাটের কার্যক্রম শুরু হয়।

রাঙ্গুনিয়া থেকে শাকসবজি নিয়ে আসা ব্যবসায়ী শুক্কর ও ইমাম হোসেন জানান, আবারও হাট চালু হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হওয়ায় সবাই আগের মতো বেচাকেনা করতে পারছেন।

বিলাইছড়ি থেকে আসা উচাচিং মারমা ও হরিণছড়া থেকে আসা সুজন চাকমা বলেন, দীর্ঘদিন পর হাট চালু হওয়ায় তাঁরা খুবই খুশি। এতে তাঁদের প্রয়োজনীয় পণ্য কেনাবেচার সুযোগ আবারও তৈরি হয়েছে।

কাপ্তাই আপস্ট্রিম জেটিঘাট ব্যবসায়ী সমিতির সভাপতি লোকমান আহমেদ ও সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম জানান, সংশ্লিষ্ট পাহাড়ি সংগঠন, প্রশাসন ও ব্যবসায়ীদের মধ্যে ফলপ্রসূ আলোচনার মাধ্যমে সাপ্তাহিক হাট পুনরায় চালুর উদ্যোগ সফল হয়েছে। এতে ব্যবসায়ী ও ক্রেতা-বিক্রেতাদের মধ্যে স্বস্তি ও প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জুরাছড়িতে প্রাথমিক বিদ্যালয়ে পানির ফিল্টার বিতরণ

‎রাঙামাটিতে সেনাবাহিনীর পাহাড়ায় পাম্পে তেল বিক্রয়

জেগে উঠেছে ঝুলন্ত সেতু; পর্যটকদের জন্য উন্মুক্ত 

বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সমাপনী ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

উদ্ধার হওয়া অজগর সাপ কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

বাঘাইছড়িতে প্রশাসনের অভিযানে আবারও তিন ইটভাটা বন্ধ

দীঘিনালায় আওয়ামী নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

কাপ্তাইয়ে আজাদী সম্পাদক এম এ মালেক সংবর্ধিত

খাগড়াছড়ির বন্যা কবলিত মানুষের পাশে বিদ্যানন্দ ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠন

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে মোবাইল কোর্টের অভিযান, ১ হাজার ৭০০ মিটার অবৈধ জব্দ জাল পুড়িয়ে ধ্বংস

error: Content is protected !!
%d bloggers like this: