শুক্রবার , ২৭ নভেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে ১০০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও কৃমিনাশক ওষুধ বিতরণ

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
নভেম্বর ২৭, ২০২৬ ১১:৫৪ পূর্বাহ্ণ

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপনের অংশ হিসেবে রাঙামাটির কাপ্তাইয়ে ১০০ জনের মধ্যে বিনামূল্যে চিকিৎসাসেবা ও কৃমিনাশক ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর)  সকালে কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের মিতিঙ্গাছড়ি এসডিজি ভিলেজে কাপ্তাই উপজেলা প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের দ্বিতীয় দিনে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় ১০০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও কৃমিনাশক ওষুধ প্রদান করা হয়।

কর্মসূচিতে  কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এনামুল হক হাজারী এবং ভেটেরিনারি সার্জন ডা. মো. রবিউল ইসলাম সহ প্রাণী সম্পদ বিভাগের উপ সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, প্রাণিসম্পদের উন্নয়ন ও খামারিদের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় প্রাণিস্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত চিকিৎসাসেবা, কৃমিনাশক ওষুধ প্রয়োগ এবং রোগ প্রতিরোধে সচেতনতা বাড়ানো গেলে প্রাণিসম্পদের উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। পাশাপাশি নিরাপদ প্রাণিজ আমিষের চাহিদা পূরণেও এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তাঁরা আরও বলেন, প্রাণিসম্পদ খাতের উন্নয়নে সরকারি সেবার পাশাপাশি খামারি ও সাধারণ মানুষের সচেতন অংশগ্রহণ প্রয়োজন।

কাপ্তাই উপজেলা প্রাণিসম্পদ বিভাগের এ উদ্যোগকে স্থানীয়রা ইতিবাচক হিসেবে দেখছেন এবং সেই সাথে তাদের পর্যাপ্ত প্রশিক্ষনের ব্যবস্থা রাখার অনুরোধ জানিয়েছেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাইখালী ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি ওবায়দুল্লাহকে কুপিয়ে হত্যা

জুরাছড়িতে ৭০ পরিবার পেল পাকা ঘর

রাঙামাটি জেলায় চন্দ্রঘোনা থানা আবারও শ্রেষ্ঠ নির্বাচিত

কর্ণফুলী সরকারি কলেজে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত 

বিলাইছড়িতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত 

দীঘিনালায় ঈদ সামগ্রী বিতরণ করেছে এফএআরটিসি

রাবিপ্রবিতে ৩৫০ গবেষকের অংশগ্রহণে পর্দা নামলো আন্তর্জাতিক বায়োসায়েন্স কনফারেন্স ও কার্নিভাল’র

কাপ্তাই তথ্য অফিসের মহিলা সমাবেশ অনুষ্ঠিত

কাউখালীতে যুব ও স্বেচ্ছাসেবক লীগের ২ নেতা আটক

বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র রাঙামাটি সদর উপজেলায় স্থাপনের দাবি

error: Content is protected !!
%d bloggers like this: