বৃহস্পতিবার , ২৬ নভেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটিতে দারিদ্র্য বিমোচনে সেলাই মেশিন বিতরণ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
নভেম্বর ২৬, ২০২৬ ৪:৪৮ অপরাহ্ণ

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসুচী বাস্তবায়নে প্রশিক্ষণের জন্য উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার অফিসসমুহে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সন্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব সেলাই মেশিন বিতরন করা হয়।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও যুব উন্নয়ন অধিদপ্তরের আহবায়ক উথোয়াই মং মারমার সভাপতিত্বে অনুস্টিত উক্ত অনুষ্ঠানে প্রধান অথিতি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার। এতে অন্যান্যর মধ্যে রাঙামাটি জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ রিজাউল করিম ও দারিদ্র বিমোচন ও আর্ত্নকর্মসংস্থান প্রকল্পের উপ প্রকল্প পরিচালক নুরুল আবছার মানিক বক্তব্য রাখেন।

প্রধান অতিথি দীপন তালুকদার বলেন, বর্তমান সরকার ও পার্বত্য জেলা পরিষদ সমুহ পার্বত্য অঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং নারীর ক্ষমতায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সেলাই মেশিন বিতরণের মাধ্যমে নারীরা ঘরে বসেই আয়-রোজগারের সুযোগ পাবে এবং নিজেদের স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে সক্ষম হবে। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। যা স্থানীয় পর্যায়ে আত্ম-কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। বিতরণকৃত সেলাই মেশিন যথাযথভাবে প্রশিক্ষনে ব্যবহারের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের আহ্বান জানান।

প্রাথমিক পর্যায়ে রাঙামাটি পার্বত্য জেলার দশটি উপজেলায় প্রতিটিতে চারটি করে মোট চল্লিশটি সেলাই মেশিন বিতরন করা হয়।

এ অনুষ্ঠানে পরিষদের সদস্যবৃন্দ, যুব উন্নয়ন অধিদপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দক্ষ নাগরিক গড়ে তুলছে আইটি স্কুল- হাবীব আজম

খাগড়াছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

ব্রেক ফেল করে বালু বোঝাই ট্রাক ফেরির কিনারে, রাইখালীতে ফেরী চলাচল সাময়িক বন্ধ

কাপ্তাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে অনুদান প্রদান 

রাঙামাটিতে ২১ বিদ্যালয়ে সোলার চালিত শিক্ষাতরী বিতরণ

২ পলাতক আসামী আটক কাপ্তাইয়ে

কর্ণফুলী পেপার মিলে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

চাঁদাবাজির মামলায় ইউপিডিএফ নেতা মাইকেল চাকমার ৮ বছরের সশ্রম কারাদণ্ড

অপহৃত পিসিপি সদস্য রিশন চাকমাসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী উদ্বার

বন্য হাতির ভয়ে আতঙ্কে কাপ্তাই প্রজেক্ট এলাকার বাসিন্দারা

error: Content is protected !!
%d bloggers like this: