পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন লংগদু জোনের উদ্যোগে রাঙ্গাপানিছড়া ফুটবল ক্লাবের খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর ২০২৬) লংগদু জোনের দায়িত্বপূর্ণ এলাকার রাঙ্গাপানিছড়া এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে ফুটবল ক্লাবের খেলোয়াড়দের হাতে জার্সি তুলে দেওয়া হয়।
যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করা, স্থানীয় ক্রীড়াঙ্গনের উন্নয়ন এবং তরুণ প্রজন্মকে সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় এ উদ্যোগ গ্রহণ করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনী মনে করে, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি এবং পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের উদ্যোগ স্থানীয় যুবসমাজকে খেলাধুলায় আরও আগ্রহী করে তোলার পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করতে সহায়ক হবে।
স্থানীয় পর্যায়ে ক্রীড়াচর্চার পরিবেশ উন্নয়ন এবং যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে লংগদু জোন ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।


















