পার্বত্য চট্টগ্রামে অন্তর্ভুক্তিমূলক, সমতাভিত্তিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে আঞ্চলিক সংলাপ রাঙ্গামাটিতে অনুষ্ঠিত হয়েছে। ÔTowards Inclusive, Equitable and Quality Primary and Secondary Education in CHTÕ শীর্ষক এই আঞ্চলিক সংলাপে তিন পার্বত্য জেলার শিক্ষা খাতের বিদ্যমান চ্যালেঞ্জ, সম্ভাবনা এবং শিক্ষার উন্নয়নে প্রয়োজনীয় নীতিগত পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয় ।
আজ বুধবার, ২৫ নভেম্বর সকাল সারে এগারটায় রাঙ্গামাটির পর্যটন হলিডে কমপ্লেক্সের হলরুমে ইউএনডিপি বাংলাদেশের উদ্যোগে এ সংলাপের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন ২৯৯নং আসনের রাঙ্গামাটির সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান। প্রধান অতিথির বক্তব্যে দীপেন দেওয়ান এমপি বলেন, পাহাড়ের শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য সরকার কাজ করছে। এখানে শিক্ষক সংকট,অবকাঠামো সংকট সহ যেসকল সমস্যা চিহিৃত হয়েছে তা পর্যায়ক্রমে সমাধান করার উদ্যাগ নেয়া হয়েছে। তিনি কোয়ালিটি এডুকেশন নিশ্চিত করতে পার্বত্য জেলা পরিষদ,শিক্ষা মন্ত্রনালয়সহ যেসকল প্রতিষ্টান রয়েছে সকলের সন্মিলিত উদ্যোগ নেয়া হবে।
আঞ্চলিক সংলাপে উঠে আসে, পার্বত্য চট্টগ্রামের দুর্গম ভৌগোলিক অবস্থান, বিচ্ছিন্ন জনবসতি, শিক্ষক সংকট ও সীমিত অবকাঠামোর কারণে এখনো মানসম্মত শিক্ষা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ। বিশেষ করে ক্ষুদ্র নৃগোষ্ঠী, কিশোরী ও প্রতিবন্ধী শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণে নানা প্রতিবন্ধকতার মুখে পড়ছে।
সংলাপে শিক্ষক নিয়োগ ও ব্যবস্থাপনা, শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, আবাসিক হোস্টেল নির্মাণ, নিরাপদ পানি ও স্যানিটেশন, ডিজিটাল শিক্ষা এবং দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহায়তার বিষয়ে বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয়।
আয়োজকরা জানান, তিন পার্বত্য জেলার বাস্তবতা ও প্রয়োজন বিবেচনায় নিয়ে শিক্ষা পরিকল্পনা প্রণয়ন এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় ও অংশীদারিত্ব জোরদার করাই এ সংলাপের মূল লক্ষ্য।
ইউএনডিপির জেন্ডার অ্যান্ড কমিউনিটি অ্যানালিস্ট ঝুমা দেওয়ানের সঞ্চলনায় অনুস্টিত উক্ত সংলাপে মুল প্রবন্ধ উপস্থাপন করেন ইউএনডিপির কনসালট্যান্ট সৈয়দ মো. গোলাম ফারুক। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরূপা দেওয়ান ও ইউএনডিপির লাইভলিহুড অ্যান্ড এনআরএম স্পেশালিস্ট বিপ্লব চাকমা।
আঞ্চলিক এ সংলাপে রাঙ্গামাটি,খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলার শিক্ষা বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা, শিক্ষক/শিক্ষিকা, এনজিও প্রতিনিধি,সাংবাদিক ও শিক্ষা সংশ্লিষ্ট প্রতিষ্টানের সাথে সম্পৃতাকারীরা অংশ গ্রহন করেন।


















