বুধবার , ২৫ নভেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ের ওয়াগ্গাছড়া চা বাগান পরিদর্শনে চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো: মেসবাহ উদ্দিন আহমেদ

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
নভেম্বর ২৫, ২০২৬ ৬:২৫ অপরাহ্ণ

বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. মেসবাহ উদ্দিন আহমেদ বলেছেন, ২০২৬ সালে দেশে চা উৎপাদনে নতুন রেকর্ড সৃষ্টি হবে।  এ ক্ষেত্রে চা শ্রমিকদের অবদান সবচেয়ে বেশি। তাঁদের শ্রম ও নিষ্ঠার কারণেই দেশের চা শিল্প এগিয়ে যাচ্ছে।

বুধবার (২৫ নভেম্বর) দুপুর ২টায় রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গাছড়া চা বাগান পরিদর্শনকালে আয়োজিত এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিদর্শনকালে চা বোর্ডের চেয়ারম্যান বাগানে চারা রোপণ করেন। পরে বাগান চত্বরে স্থানীয় পাহাড়ি ও বাঙালি শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীরা পাহাড়ি ও বাঙালি সংস্কৃতির বৈচিত্র্যময় পরিবেশনা তুলে ধরেন। অনুষ্ঠান উপভোগ করে মুগ্ধতা প্রকাশ করেন চা বোর্ডের চেয়ারম্যান। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ঝুলন দত্ত ও মংচাই মারমা।

রূপসী কাপ্তাইয়ের সম্পাদক সাংবাদিক কাজী মোশাররফ হোসেন এর সঞ্চালনায় এসময় চা  বোর্ডের সদস্য ইয়াছিন পারভীন তিবরীজি, ওয়াগ্গাছড়া চা বাগানের ব্যবস্থাপনা পরিচালক আমিনুর রশীদ কাদেরী  ৪১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আরিফুল হক চৌধুরী, চা বোর্ডের সচিব মোঃ আমিনুর রশীদ, চা বোর্ডের পরিচালক ডঃ. মোঃ ইসমাইল হোসেন, চা বোর্ডের উপ পরিচালক( পরিকল্পনা) সুমন সিকদার, ওয়াগ্গাছড়া চা বাগানের পরিচালক মোরশেদুল আলম কাদেরী এবং খোরশেদুল আলম কাদেরী সহ চা শ্রমিকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জন্ম মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অবদান রাখায় সম্মাননা প্রদান

বিদায়ী এসপি-ওসিকে কোতোয়ালি থানার বিদায় সংবর্ধনা

তিন পার্বত্য জেলার অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ

কক্সবাজারের সোনাদিয়ায় অবৈধ কটেজ নির্মাণের হিড়িক

রামগড়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগীতা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

কাপ্তাই পুজা মন্ডপ পরিদর্শনে উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ / কলেজ পর্যায়ে বির্তক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ শিক্ষার্থী সেলিনা

সাজেকে শুকনোছড়া প্রাথমিক বিদ্যালয়ের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

দূর্গম ফারুয়ায় উপজেলার সকল দাপ্তরিক কার্যক্রম নিশ্চিত করণার্থে ব‍্যতিক্রমি উদ‍্যোগ 

নানিয়ারচরের বুড়িঘাট ইউনিয়নে স্বেচ্ছাসেবকদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: