বুধবার , ৭ সেপ্টেম্বর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

দূর্গম ফারুয়ায় উপজেলার সকল দাপ্তরিক কার্যক্রম নিশ্চিত করণার্থে ব‍্যতিক্রমি উদ‍্যোগ 

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
সেপ্টেম্বর ৭, ২০২২ ১১:২৪ অপরাহ্ণ

 

বিলাইছড়ি উপজেলার দূর্গম ফারুয়া ইউনিয়ন। উপজেলার সদর হতে নৌপথে ৩ ঘন্টা পাড়ি দিয়ে ফারুয়া ইউনিয়নে পৌঁছাতে হয়। আবার শুষ্ক মৌসুমে পানি না থাকলে প্রায় ৪ ঘন্টার বেশি সময় লাগে ইউনিয়নে যেতে। সড়ক যোগাযোগ নাই বললেও চলে, উপজেলা সদর হতে যেটুকু পথ আছে, তার অবস্থা খুবই নাজুক। ফলে নৌ পথই একমাত্র ভরসা। তাই অনেক ক্ষেত্রে ওই ইউনিয়নের লোকজন সরকারি দাপ্তরিক সেবা থেকে বঞ্চিত হয়। তাই ইউনিয়ন পর্যায়ে বঞ্চিত এলাকায় উপজেলার সকল কার্যক্রম নিশ্চিত করণার্থে বিলাইছড়ি উপজেলার প্রশাসনের উদ‍্যোগে ব‍্যতিক্রমি উদ‍্যোগ গ্রহণ করা হয়েছে।

বুধবার(৭ সেপ্টেম্বর )বিলাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে দূর্গম ৩ নং ফারুয়া ইউনিয়নে সরকারি বিভিন্ন কর্মকান্ড পরিদর্শন করা হয়েছে। এই সময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রশ্মি চাকমা সহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

পরিদর্শন টিম ফারুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন, উপজেলা স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দপ্তরের অধীন বাস্তবায়ধীন বিভিন্ন প্রকল্পসমূহ পরিদর্শন করা হয়। সেই সাথে দূর্গম ফারুয়া ইউনিয়নের বিভিন্ন স্কুলসমূহের শ্রেণী কার্যক্রমও পরিদর্শন করা হয়।

বিলাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গা জানান, কৃষি, স্বাস্থ্য, অবকাঠামোগত উন্নয়নসহ সরকারি বিভিন্ন সেবামূলক কার্যক্রম কিভাবে বাস্তবায়িত হচ্ছে এবং এই কার্যক্রমগুলোকে আরো গতিশীল করার লক্ষ‍্যে আজকে আমাদের দূর্গম ফারুয়া ইউনিয়নে পরিদর্শন।

ইউএনও মোঃ মিজানুর রহমান জানান, আজ বিলাইছড়ির দুর্গম ফারুয়া ইউনিয়নে উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাদের সমন্নয়ে গঠিত উপজেলা টিম ফারুয়া ইউনিয়নে অফিসিয়াল ক্যাম্পেইন ও পরিদর্শন কার্যক্রম পরিচালনা করে। যেমন, উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে ফারুয়া ইউনিয়ন পরিষদ, ফারুয়া উচ্চবিদ্যালয়, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় ও বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবার কর্মকর্তার নেতৃত্বে একটি মেডিকেল ক্যাম্প পরিচালিত হয় ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। উপজেলা কৃষি অফিস কৃষক সমাবেশ করে।

উপজেলা শিক্ষা কর্মকর্তা বিভিন্ন স্কুল পরিদর্শন ও অভিভাবক সমাবেশ করে। ইন্সট্রাক্টর, ইউআরসি তার পরিদর্শন ও একাডেমিক কার্যক্রম পরিচালনা করে। উপজেলা প্রকৌশলী ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন। বিলাইছড়ি থানা বিট পুলিশিং ক্যাম্পেইন পরিচালনা করে। এভাবে সকল দপ্তর প্রধানগণ ইউনিয়ন লেভেলে তার দপ্তরের সাথে সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনা করে। অত:পর উপজেলার সকল কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে এলাকার মানুষের সাথে গণশুনানির মাধ্যমে করণীয় সম্পর্কে আলোচনা করা হয়।

সবশেষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা ও বরাদ্দের পরিপ্রেক্ষিতে তৃণমূল পর্যায়ের কর্মীদের সমন্বয়ে তাদের উদ্বুদ্ধ করণার্থে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকল কর্মকর্তাদের একসাথে দুর্গম ইউনিয়নটিতে সেবামূলকভাবে পেয়ে ফারুয়াবাসী অত্যন্ত খুশি হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দীঘিনালা সেনা জোনের ক্রীড়া সামগ্রী বিতরণ

রাঙামাটিতে ‘আস্থা’ প্রকল্প পরিদর্শনে সুইজারল্যান্ড দূতাবাসের যোগাযোগ উপপ্রধান কোরিন 

পবিত্র রমজান মাস উপলক্ষে কাপ্তাইয়ে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু 

আদিবাসীদের ঐতিহ্য সংস্কৃতি টিকিয়ে রাখতে পার্বত্য চুক্তি বাস্তবায়ন দরকার- সন্তু লারমা

বিক্রি নয় স্বামী-সংসার আর স্বজনের বঞ্চনায় সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য দত্তক দিতেই চেয়েছিলেন পাকুজ্যাছড়ির সোনালি চাকমা

লংগদু সরকারি মডেল কলেজের জায়গা দখলমুক্ত করতে ছাত্রদের আন্দোলন 

কাউখালীতে বিএনপির লিফলেট বিতরণ

অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর- উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

বাঘাইছড়িতে শীতার্ত মানুষের মাঝে জামায়াতের শীতবস্ত্র বিতরণ

রাঙামাটি ডিএফএ’র নেতৃত্বে বরুন-অপু-প্রদীপ

error: Content is protected !!
%d bloggers like this: