সোমবার , ২০ জুন ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

পার্বত্যাঞ্চলে বানিজ্যিকভাবে মৌ চাষ করবে বাসা ফাউন্ডেশন; সুবিধা পাবে ৫০০০ চাষী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
জুন ২০, ২০২২ ২:০০ অপরাহ্ণ

পার্বত্য চট্টগ্রামে বানিজ্যিকভাবে মৌ চাষ করে মধু উৎপাদন করবে বাসা (বাংলাদেশ ফর সোশ্যাল এডভান্সমেন্ট) ফাউন্ডেশন। এ অঞ্চলের মধু দেশের পাশাপাশি বিদেশেও রপ্তানির ব্যবস্থা করবে বাসা।
রবিবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ে প্রকল্প অবহিতকরণ কর্মশালা সভায় এ কথা বলেন বাসার কর্মকর্তারা।
বাসার কর্মকর্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের মৌ চাষের বিপুল সম্ভাবনা আছে। কিন্তু সঠিক গাউড লাইন ও পৃষ্ঠপোষকতার অভাবে এ চাষ সম্প্রসারণ হতে পারছে না। এসব সংকট দুর করে মৌ পালন, মধু আহরণ নিয়ে চাষীদের প্রশিক্ষিত করতে বাসা কাজ করবে। এ প্রকল্পের মাধ্যমে মৌ চাষীদের আয় বৃদ্ধি করণের মাধ্যমে দারিদ্র দুর করা সম্ভব হবে।
এ প্রকল্পের আওতায় রাঙামাটি জেলার সদর, বাঘাইছড়ি, কাউখালী উপজেলায় ৭০ জন মৌ চাষী এবং ১১২৫ জন মৌ ফসল উৎপাদনকারী, খাগড়াছড়ি জেলার খাগড়াছড়ি সদর, গুইমারা, দিঘীনালা, পানছড়ি, মাটিরাংগা, মহালছড়ি উপজেলায় ১২৫ জন মৌ চাষী এবং ২৫৫০ জন মৌ ফসল উৎপাদনকারী বান্দরবান জেলায় সদর, রোয়াংছড়ি এবং আলীকদম উপজেলায় ২৩০ জন মৌ চাষী এবং ৯০০ জন মৌ ফসল উৎপাদনকারীসহ মোট ৪২৫ জন মৌ চাষী এবং ৪৫৭৫ জন মৌ ফসল উৎপাদনকারীতে প্রশিক্ষণ দেওয়া হবে। বাসা ফাউন্ডেশনকে আর্থিক সাপোর্ট দেবে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন এবং ইফাদ।
জেলা সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুকের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বাসার নির্বাহী পরিচালক আ.ক.ম সিরাজুল ইসলাম, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের।
মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন মৌ চাষী স্মরবিন্দু চাকমা, রবিন চাকমা, ম্রাচিং মারমা, সাংবাদিক নন্দন দেবনাথসহ আরো অনেকে।
কর্মশালা শুরুতে মৌ চাষ ও পার্বত্য চট্টগ্রামে মৌ চাষের সম্ভাবনা ও প্রতিবন্ধকতার উপর একটি প্রবন্ধ উপস্থাপন করেন বাসার ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর মো. রেজাউল করিম।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

‘স্টুডেন্ট ফর সভারেন্টি’র শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার নিন্দা পিসিসিপি’র

কাপ্তাইয়ে সংবর্ধিত হলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মোর্শেদ আলম

বাংলাদেশ খিয়াং কল্যাণ সংস্থার নতুন কমিটি গঠন

কাপ্তাইয়ে টাইফয়েডের ভ্যাকসিনেশান ক্যাম্পিং এর উদ্বোধন

কাপ্তাইয়ের সাবেক মেম্বার ও প্রবীন সমাজসেবক সৈয়দ সিরাজুল মুন্সীর ইন্তেকাল

লংগদুতে জামায়াতের এমপি প্রার্থী অ্যাডভোকেট মোখতার আহম্মেদ’র মতবিনিময় সভা

বরকলের ৯ কৃষক সমিতিকে পাওয়ার টিলার বিতরণ

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদকে ভুঁইফোঁড় সংগঠন বলায় পিসিসিপি’র প্রতিবাদ

রাঙামাটি জেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কাপ্তাইয়ের মো: মাহবুবে ইলাহী

‎হরিণা জোন বিজিবির মানবিক উদ্যোগ, অসহায় ১৫ পরিবার ও মাদ্রাসায় আর্থিক অনুদান ‎

error: Content is protected !!
%d bloggers like this: