শুক্রবার , ২২ আগস্ট ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রাজস্থলী থানা পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি

রাঙ্গামাটির বিলাইছড়ি ফারুয়া ইউনিয়ন গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা ও রাজস্থলী থানা পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ আহসান হাবীব পলাশ, বিপিএম-সেবা (অতিরিক্ত দায়িত্ব আইজিপি পদে পদোন্নতি)।

বৃহস্পতিবার (২১ আগষ্ট) তিনি পরিদর্শনকালে রাজস্থলী থানার গুরুত্বপূর্ণ মামলার নথিপত্র যাচাই করেন। এসময় তিনি রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরীর সাথে আইনশৃঙ্খলা বিষয়ক কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং সেবার মাধ্যমে সাধারণ জনগণকে সচেতনতাকরণ, গ্রেফতারি পরোয়ানা তামিল, তদন্তাধীন মামলা সমূহ বিশ্লেষণ করাসহ তদন্তের মান বৃদ্ধি এবং তদন্তে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ বিষয়ে নির্দেশ দেন।

এছাড়াও মামলা তদন্ত, ওয়ারেন্ট তামিল, সিডিএমএস ব্যবস্থাপনা, মাদক উদ্ধার, চুরি, দস্যুতা, ইভটিজিং, জঙ্গীবাদ, সাইবার ক্রাইম, বাল্য বিবাহ, কিশোর অপরাধ, পারিবারিক সহিংসতা, নারী ও শিশু নির্যাতনসহ সমসাময়িক বিভিন্ন সমস্যা, আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যুতে সংশ্লিষ্ট সকলকে দিক-নির্দেশনা দেন।

পরে ডিআইজি মোঃ আহসান হাবীব পলাশ জেলার বিলাইছড়ি উপজেলায় ফারুয়া ইউনিয়নে গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে  আইন- শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা করেন।

এ সময় রাঙ্গামাটি পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, রাজস্বলী সার্কেল নুরুল আমিন, বিলাইছড়ি থানা অফিসার ইনচার্জ মানস বড়ুয়া, চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যাসহ হেডম্যান, কার্বারী, জনপ্রতিনিধি এবং পুলিশের অন্যান্য দায়িত্বরতরা উপস্থিত ছিলেন। ডি আইজিকে “গার্ড অব অনার” প্রদান করেন। ডিআইজি  আইন-শৃঙ্খলা স্বাভাবিক থাকায় সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাইখালীতে বিভিন্ন প্রকল্পের উদ্বোধনে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর

রাঙামাটিতে মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তার বিরুদ্ধে হয়রানির অভিযোগ

কাপ্তাইয়ে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বাজার মনিটরিং

 যুব ও বয়স্ক শিক্ষাকেন্দ্রে ল্যাপটপ বিতরণ

বাঘাইছড়িতে এ্যডমিনিস্ট্রেশন স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

বিলাইছড়িতে বুদ্ধ পূর্ণিমা উদযাপন উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

ভারি বৃষ্টিপাতে পাহাড় ধসের ঝুঁকিতে বহু পরিবার, অপরদিকে নিম্নাঞ্চল পানিতে নিমজ্জিত হওয়ায় দীঘিনালা- লংগদু সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

রাঙামাটির সরকারী ১৫ মেট্রিক টন চালসহ ট্রাক চালক চট্টগ্রামে আটক

দীঘিনালা সেনানিবাসে রিক্রুট ব্যাচের নবীন সৈনিকদের শপথ গ্রহণ ও সমাপনী কুচকওয়াজ অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: