সোমবার , ২৬ অক্টোবর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রামগড়ে মাদক, মানব প্রাচার  ও রাজনৈতিক মামলায় আটক-৪ 

প্রতিবেদক
করিম শাহ, রামগড়, খাগড়াছড়ি
অক্টোবর ২৬, ২০২৬ ১০:৪৭ অপরাহ্ণ

খাগড়াছড়ির রামগড়ে মাদক, মানব প্রচার ও রাজনৈতিক মামলায় আটক ৪ যুবকের ২ জনকে বিভিন্ন মেয়াদে সামারি ট্রায়ালের মাধ্যমে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত।

পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার মধ্যরাতে রামগড়ের সোনাইপুল বাজার সীমা হোটেলের কর্মচারী মোঃ রাজু (৪০) নামে এক যুবককে দুই পুডিয়া গাঁজাসহ আটক করে আদালতে সোপর্দ করলে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড দেয় আদালত।

অপরদিকে, রামগড় পৌরসভার শ্বশানটিলা এলাকায় রবিবার মধ্যরাতে খোকন মিয়া (৫২)  নামে একব্যক্তি মাতাল অবস্থায় চেচামেচি করে ঘরের স্ত্রী-কন্যাকে মারতে উদ্যত হলে ৯৯৯ নম্বরের কল পেয়ে অভিযুক্তকে আটক করে আদালতে সোপর্দ করলে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয় আদালত।

এছাড়া শনিবার মধ্যরাতে রামগড়ের পাতাছড়া ইউনিয়নের মাহবুবনগর ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ সুমন ওরফে শাহাদৎ হোসেন (২৯) কে রাজনৈতিক মামলায় ও রবিবার রাত ১২ টার সময় মানব প্রচার মামলায় গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী পৌরসভার গর্জনতলী এলাকার বাসিন্ধা খোকন দে নামে একব্যক্তিকে গ্রেপ্তার পূর্বক বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাজির আলম জানান, মাদক মামলায় দুইজনকে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাজেদ হোসাইন এর আদালত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেন এবং  রাজনৈতিক ও মানব প্রাচার মামলায় আটক দুইজনকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খাগড়াছড়িতে গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং ও ফ্রিল্যান্সিং কোর্স শুরু

বিএফডিসির দুর্বল ব্যবস্থাপনায় ধংসের পথে কাপ্তাই হ্রদের মৎস্য সম্পদ

মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দিয়েছে জেলা পরিষদ

কাপ্তাইয়ে জাতীয় যুব দিবসে নানা আয়োজন 

খাগড়াছড়িতে শিক্ষার্থীদের দেয়াল আলপনাসহ নানা কর্মযজ্ঞ

তেল ছাড়া যেভাবে রাঁধবেন

কাপ্তাইয়ে বিশ্ব ম্যালেরিয়া দিবস উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

রাঙামাটিতে একুশে পদক প্রাপ্ত আলোকচিত্রী পাভেল রহমানের চিত্রকর্ম প্রদর্শনী

কাপ্তাই ব্যাংছড়িতে দেখা মিললো বাবলা ফুল

নিখোঁজ সালাউদ্দিনের সন্ধানের দাবীতে রাজস্থলীতে মানববন্ধন

error: Content is protected !!
%d bloggers like this: