শুক্রবার , ২২ আগস্ট ২০২৫ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রামগড়ে জোড়া খুনের ঘটনায় মামলা, উদঘাটিত হয়নি খুনের রহস্য

প্রতিবেদক
করিম শাহ, রামগড়, খাগড়াছড়ি
আগস্ট ২২, ২০২৫ ৭:৩৬ অপরাহ্ণ

খাগড়াছড়ির রামগড় উপজেলায় মা–মেয়েকে গলা কেটে হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। নিহত রাহেনা বেগমের ছেলে মো. হাসান শুক্রবার বিকেলে রামগড় থানায় মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তবে ঘটনার একদিন পরও মা-মেয়েকে গলা কেটে হত্যার রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ।

মামলার বিষয়টি নিশ্চিত করে রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন জানান, ঘটনার পর থেকেই পুলিশ তদন্ত শুরু করেছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে সিআইডি ও পিবিআই ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে।

উল্লেখ্য, গত বুধবার (২০ আগস্ট) গভীর রাতে রামগড় পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব বাগানটিলা এলাকায় ঘুমন্ত অবস্থায় আমেনা বেগম (৯৫) ও তাঁর মেয়ে রাহেনা আক্তার (৪৫)কে গলা কেটে হত্যা করা হয়।

স্থানীয়রা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন। ময়নাতদন্ত শেষে আজ বিকেলে তাদের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঈদগাঁওয়ে অবৈধ বসতি উচ্ছেদ করে বনবিভাগের জমি উদ্ধার

যেভাবে চলছে লংগদুর উল্টাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়

কাপ্তাইয়ে নতুন এসিল্যান্ড “স্বরূপ মুহুরীর” যোগদান

কাপ্তাই জাতীয় উদ্যানে বনমোরগ অবমুক্ত

কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৯০ লাখ টাকার ভারতীয় সিগারেট আটক

বিলাইছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা

রাঙামাটিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপন

বরকল প্রেসক্লাব কর্তৃক ধর্ষণের মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ

চিৎমরমে হাজী হামিদ ফাউন্ডেশনের উদ্যোগে চিকিৎসা ক্যাম্প

পাহাড়ে সম্প্রীতি রক্ষায় ভেদাভেদ ভুলে শান্তির পক্ষে কাজ করার আহ্বান জানালেন রামগড় সিও

error: Content is protected !!
%d bloggers like this: