বুধবার , ২৮ অক্টোবর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

ভোরের আলো ফোটার আগেই চন্দনাইশে যাত্রীবাহী বাস উল্টে নিথর নীরবতা, আহত ২০-২৫

প্রতিবেদক
মোহাম্মদ ওমর ফারুক, চন্দনাইশ, চট্টগ্রাম।
অক্টোবর ২৮, ২০২৬ ১:০৭ অপরাহ্ণ

চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের চন্দনাইশ বাগিচাহাটের উত্তর পাশে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে চলন্ত অবস্থায় উল্টে গেলো একটি যাত্রীবাহী বাস।

আজ বুধবার ভোর সাড়ে ৪টার সময় উপজেলার বাগিচাহাট বাঁকে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে অর্ধ শতাধিক যাত্রী নিয়ে বাস সড়কের মাঝেই উল্টে যায়। উল্টে যাওয়া বাসটিতে অর্ধ শতাধিক যাত্রী ছিল এবং ২০ থেকে ২৫ জন যাত্রী গুরুতর আহত আহত হয় বলে জানান স্থানীয়রা। দুর্ঘটনার সময় বাসে থাকা অধিকাংশ যাত্রী ঘুমন্ত অবস্থায় ছিল।

জানা যায়, সৌদিয়া পরিবহনের যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে যাত্রী নিয়ে রাতে কক্সবাজার যাচ্ছিল। এসময় বাসটি ভোর সাড়ে ৪টার সময় চন্দনাইশের বাগিচাহাট বাঁকে আসলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় বাসটি সড়কের মধ্যেই উল্টে যায় এবং বাসে থাকা সব যাত্রী কম-বেশি আহত হয়। এরমধ্যে ২০ থেকে ২৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে বিভিন্ন হসপিটালে পাঠায়। তবে আহতদের নাম ও ঠিকানা পাওয়া যায়নি।

দুর্ঘটনার পরপর মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রীদের দুর্ভোগ চরমে উঠে। দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরুল আবছার জানান, ভোর আনুমানিক সাড়ে ৪ টার সময় ঢাকা থেকে ছেড়ে আসা সৌদিয়া পরিবহনের যাত্রীবাহী বাসটি বাগিচাহাট বাঁকে এসে উল্টে যায়। এতে ২০ জনের অধিক যাত্রী আহত হয়েছেন। তবে এখনো তাদের নাম ও ঠিকানা সংগ্রহ করা সম্ভব হয়নি।

পুলিশ উল্টে পড়া যাত্রীবাহী বাসটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। তিনি আরো জানান, বাসের চালকের চোখে ঘুম নেমে আসায় হয়তো এ দুর্ঘটনা ঘটতে পারে। দূর্ঘটনার পরপর চালক ও পলাতক রয়েছে। এ ব্যাপারে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রেশম বাগান তনচংগ্যা পাড়ায় ইক্ষু চাষে সফলতা পেয়েছে চাষীরা

খাগড়াছড়িতে স্বতন্ত্র প্রার্থী সমীর দত্ত চাকমার মনোনয়নপত্র বাতিল

কাপ্তাইয়ে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা-আলোচনা সভা 

‎রাঙামাটিতে ধর্ষণের অভিযোগে ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে মামলা

লংগদুতে বিজিবি কর্তৃক অবৈধ কাঠ জব্দ

গণমাধ্যম সংস্কার কমিশনে আদিবাসী শব্দ ব্যবহারের প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ

রামগড়ে আইনজীবী ফোরামের আত্মপ্রকাশ

রাঙামাটিতে ৫টি চোরাই মোটরসাইকেলসহ সিন্ডিকেট চক্রের ৫ চোর গ্রেফতার

কাপ্তাইয়ে ইসলামিক ফাউন্ডেশনের সভা অনুষ্ঠিত

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মহালছড়ির সনাতনী সমাজের প্রার্থনা

error: Content is protected !!
%d bloggers like this: